ঢাকা ১০:৫৬ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরিষাবাড়ী উপজেলা যুব ইউনিয়ন কমিটিতে সভাপতি রানা, এনায়েত সাধারণ সম্পাদক নির্বাচিত বকশীগঞ্জে মাধ্যমিক বিদ্যালয়ে চলছে প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম পিয়ারপুরে অবৈধ ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন জাতিসংঘ সফর শেষে নিউইয়র্ক ছাড়লেন প্রধানমন্ত্রী বাংলাদেশের পর্যটনশিল্পকে বিশ্বমানের শিল্পে উন্নীত করা আমাদের উন্নয়ন পরিকল্পনার অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী ১ হাজার ৪৯৮ পর্যটন আকর্ষণ নিয়ে জাতীয় মহাপরিকল্পনা গ্রহণ করা হচ্ছে : রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর জাতিসংঘ ভাষণের প্রশংসা সুশীল সমাজ ও সাধারণ মানুষের চীনের প্রেসিডেন্ট সি চিনকে নতুন বলরুম নির্মাণস্থল ঘুরিয়ে দেখালেন ট্রাম্প : হোয়াইট হাউস যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে শক্তিশালী ঝড়ের আশঙ্কা সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হুমকি মোকাবিলায় বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর

শেরপুরে কোভিড-১৯ টিকা প্রদান কর্মসূচির উদ্বোধন

শেরপুরে কোভিড-১৯ টিকা প্রদান কর্মসূচির উদ্বোধন করা হয়। ছবি : বাংলারচিঠিডটকম

শফিউল আলম লাভলু, নকলা (শেরপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

শেরপুরে ৭ ফেব্রুয়ারি বেলা সাড়ে ১১টায় জেলা হাসপাতালে কোভিড-১৯ এর প্রতিষেধক টিকা দেওয়া কর্মসুচির উদ্বোধন করা হয়েছে। শেরপুর-১ আসনের এমপি ও জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিক এ কর্মসূচির উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আনারকলি মাহবুব, সিভিল সার্জন আনোয়ারুর রৌফ, পুলিশ সুপার হাসান নাহিদ চৌধুরীসহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীসহ নানা পেশার লোকজন।

স্থানীয় সরকারের ডিডিএলজি এ টি এম জিয়াউল ইসলাম পুরুষদের মধ্যে সর্বপ্রথম টিকা গ্রহণ করেন। অন্যদিকে মেয়েদের মধ্যে হুইপকন্যা চিকিৎসক শারমিন রহমান অমি কোভিড এর টিকা প্রথম গ্রহণ করেন।

সিভিল সার্জনের তথ্য মতে, এখন পর্যন্ত ১ হাজার ৬০০ জন নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করেন। তার মধ্যে আজ ২০০ জনকে টিকা দেওয়া হয়।

অপরদিকে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে কোভিড-১৯ এর প্রতিষেধক টিকা দেওয়া কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, মেয়র হাফিজুর রহমান লিটন, ওসি মো. মুশফিকুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক মো. গোলাম মোস্তফা, মুভিবাংলা টেলিভিশনের জেলা প্রতিনিধি ও নকলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিউল আলম লাভলুসহ নানা পেশার লোকজন।

নকলা হাসপাতালের ডেন্টাল সার্জন নাজমুস সাকিব পুরুষদের মধ্যে সর্বপ্রথম টিকা গ্রহণ করেন এবং অন্যদিকে মেয়েদের মধ্যে চিকিৎসক তানজিলা মাহবুব কোভিড এর টিকা প্রথম গ্রহণ করেন।

নকলা হাসপাতালের তথ্য মতে, ৬ ফেব্রুয়ারি পর্যন্ত ১৭২ জন নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করেন। তার মধ্যে ১০ জনকে ৭ ফেব্রুয়ারি টিকা দেওয়া হয়েছে।

আপলোডকারীর তথ্য

সরিষাবাড়ী উপজেলা যুব ইউনিয়ন কমিটিতে সভাপতি রানা, এনায়েত সাধারণ সম্পাদক নির্বাচিত

শেরপুরে কোভিড-১৯ টিকা প্রদান কর্মসূচির উদ্বোধন

আপডেট সময় ০৭:২২:৪২ অপরাহ্ন, রবিবার, ৭ ফেব্রুয়ারী ২০২১