ঢাকা ০৪:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
​সরিষাবাড়ীতে জিয়া সৈনিকের সাইনবোর্ড ভেঙে প্যানা টানানোর অভিযোগ, বিচার দাবি বিএনপির ৩ লাখ ছাত্রী পাবে সাইকেল, মান যাচাইয়ে চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি বৃদ্ধির হার সর্বোচ্চ দূরদর্শী চিন্তা থেকেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান পিআইবি প্রতিষ্ঠা করেন : তথ্য প্রতিমন্ত্রী আওয়ামী লীগ দেশে আর কখনো রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী কুয়ালালামপুরে ইংলিশ অলিম্পিয়াডের গ্লোবাল ফাইনালে নকলার আরাফ ইসলামপুরে চরাঞ্চলে বেড়ে উঠছে কৃষকের টাকার গাছ, বাম্পার ফলনের সম্ভাবনা জামালপুরে জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী

সামরিক অভ্যুত্থানের বিরুদ্ধে মিয়ানমারে হাজার হাজার লোকের সমাবেশ

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ মিয়ানমারের ইয়াঙ্গুনে ৭ ফেব্রুয়ারি সামরিক অভ্যুত্থানের বিরুদ্ধে হাজার হাজার লোক বিক্ষোভ সমাবেশ করেছে। দ্বিতীয় দিনের মতো দেশটির বৃহত্তম এ শহরে সমাবেশ করলো বিক্ষোভকারীরা।

ইন্টারনেট বন্ধ রেখেও নির্বাচিত নেতা অং সান সুচির কাছ থেকে সেনাবাহিনীর ক্ষমতা ছিনিয়ে নেয়ার বিরুদ্ধে ক্ষোভ দমিয়ে রাখা যায়নি।

একজন বিক্ষোভকারী, নাম মিও উইন। বয়স ৩৭ বছর। সমাবেশে অংশ নিয়ে বলেছে, আমরা এগিয়ে যাবো এবং গণতন্ত্র না পাওয়া পর্যন্ত আমাদের দাবি জানানো অব্যাহত রাখবো।

অপর প্রতিবাদকারীরা যেসব ব্যানার বহন করছিল তাতে লেখা ছিল, ‘আমরা সামরিক নেতৃত্ব চাই না’।

ইয়াঙ্গুন ইউনিভার্সিটির কাছে সমাবেশ স্থলে পুলিশ মোতায়েন ছিল। কাছাকাছি দাঙ্গা পুলিশও অবস্থান নিয়েছিল।

মিয়াত সু কায়ো নামের ২৭ বছর বয়সী এক প্রতিবাদকারী বলছিল, ‘দীর্ঘসময় ধরে সামরিক একনায়কতন্ত্র আমাদের দেশে শেকড় গজিয়ে বসেছে। আমাদেরকে অবশ্যই এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে’।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

​সরিষাবাড়ীতে জিয়া সৈনিকের সাইনবোর্ড ভেঙে প্যানা টানানোর অভিযোগ, বিচার দাবি বিএনপির

সামরিক অভ্যুত্থানের বিরুদ্ধে মিয়ানমারে হাজার হাজার লোকের সমাবেশ

আপডেট সময় ০৬:৪৫:৩১ অপরাহ্ন, রবিবার, ৭ ফেব্রুয়ারী ২০২১