ঢাকা ১০:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শেরপুর নার্সিং ইনস্টিটিউটের ইনচার্জের অপসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ইসলামপুরে বজ্রপাতে পল্লী চিকিৎসকের মৃত্যু মরিয়মের মরদেহ উদ্ধার জামালপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট একটি সফল আয়োজন : কিছু পর্যালোচনা জামালপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু মাদারগঞ্জে বেশি দামে সার বিক্রি, এক ডিলারকে জরিমানা মাদারগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু ১২ সেপ্টেম্বর, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভালো ও সৎ মানুষের রাজনীতিতে আসা প্রয়োজন : তথ্যমন্ত্রী সড়ক দুর্ঘটনা রোধে মাদারগঞ্জে ছাত্রদলের সচেতনতামূলক কর্মসূচি

এইচএসসি’র ফল প্রকাশ

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ করোনাভাইরাসের মধ্যে পরীক্ষা ছাড়াই এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়েছে ৩০ জানুয়ারি। শতভাগ শিক্ষার্থী পাস করেছে। এক লাখ ৬১ হাজার শিক্ষার্থী অর্জন করেছে জিপিএ-৫।

৩০ জানুয়ারি সকালে রাজধানীর সেগুনবাগিচাস্থ আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে এই ফলের সারসংক্ষেপ তুলে ধরেন শিক্ষামন্ত্রী চিকিৎসক দীপু মনি।

পরে সব বোর্ডের চেয়ারম্যানরা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ভার্চুয়ালি এই ফলের অনুলিপি তুলে দেন। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে এই ফলের অনুলিপি গ্রহণ করেন।

এবার জেএসসি ও এসএসসির গড় ফলের উপর ভিত্তি করে গত বছরের (২০২০) এইচএসসির ফল প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

মোট অংশগ্রহণকারী পরীক্ষার্থী ১৩ লাখ ৬৭ হাজার ৩৭৭ জন। পাস করেছেন শতভাগ শিক্ষার্থী। ২০১৯ সালে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১৩ লাখ ৩৬ হাজার ৬২৯ জন। পাস করেছিল ৯ লাখ ৮৮ হাজার ১৭২ জন।

আপলোডকারীর তথ্য

শেরপুর নার্সিং ইনস্টিটিউটের ইনচার্জের অপসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

এইচএসসি’র ফল প্রকাশ

আপডেট সময় ০৭:২৩:৫৮ অপরাহ্ন, শনিবার, ৩০ জানুয়ারী ২০২১