ঢাকা ০৪:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
​সরিষাবাড়ীতে জিয়া সৈনিকের সাইনবোর্ড ভেঙে প্যানা টানানোর অভিযোগ, বিচার দাবি বিএনপির ৩ লাখ ছাত্রী পাবে সাইকেল, মান যাচাইয়ে চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি বৃদ্ধির হার সর্বোচ্চ দূরদর্শী চিন্তা থেকেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান পিআইবি প্রতিষ্ঠা করেন : তথ্য প্রতিমন্ত্রী আওয়ামী লীগ দেশে আর কখনো রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী কুয়ালালামপুরে ইংলিশ অলিম্পিয়াডের গ্লোবাল ফাইনালে নকলার আরাফ ইসলামপুরে চরাঞ্চলে বেড়ে উঠছে কৃষকের টাকার গাছ, বাম্পার ফলনের সম্ভাবনা জামালপুরে জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী

সানন্দবাড়ী ডিগ্রি কলেজে মতবিনিময় সভা

সানন্দবাড়ী ডিগ্রি কলেজে মতবিনিময় সভা। ছবি : বাংলার চিঠি ডটকম

বোরহান উদ্দিন, সানন্দবাড়ী ॥
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের সানন্দবাড়ী ডিগ্রি কলেজে মাদক, সন্ত্রাস, ইভটিজিং, বখাটে উৎপাত বন্ধ এবং শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১ অক্টোবর কলেজটির অধ্যক্ষের কার্যালয় কক্ষে এ সভার আয়োজন করা হয়।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সাহিত্যিক এম এ বারী আকন্দ। এতে বক্তব্য রাখেন সানন্দবাড়ী ডিগ্রি কলেজের অধ্যক্ষ সিরাজুল ইসলাম, চর আমখাওয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান আকন্দ, সানন্দবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজিম উদ্দিন, সানন্দবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাদের সিদ্দিকী, বিএনপির সভাপতি প্রফেসর নুরুল ইসলাম, সানন্দবাড়ী আলিম মাদরাসার প্রফেসর শামছুল আলম তারেক, আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ইউনুছ আলী মোল্লাহ, যুবলীগের সভাপতি আমিনুল ইসলাম আকন্দ, সাধারণ সম্পাদক শাহ সুলতান, বিএনপির সাধারণ সম্পাদক আরজান আলী প্রমুখ।

সানন্দবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজিম উদ্দিন বলেন, সন্ধ্যার পর কোনো বখাটে মাদকাসক্তকে কলেজ মাঠে থাকতে দেওয়া হবে না। ছাত্র-ছাত্রীদের কলেজমুখী করতে হবে। প্রয়োজনে পুলিশের সহযোগিতা নেয়া হবে।

চর আমখাওয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান আকন্দ মাদক, সন্ত্রাস, ইভটিজিং, বখাটে উৎপাত বন্ধের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য কলেজটির অধ্যক্ষকে বলেন।

সানন্দবাড়ী ডিগ্রি কলেজের অধ্যক্ষ সিরাজুল ইসলাম বলেন, কলেজ এরিয়ায় মাদক, সন্ত্রাস, ইভটিজিং, বখাটে উৎপাত বন্ধের জন্য সবার সহযোগিতা কামনা করছি।তিনি শিক্ষার মান উন্নয়নের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন এবং ছাত্র-ছাত্রীদের পরিচয় পত্র ও ইউনিফর্ম এর ব্যবস্থা করবেন বলে জানান।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

​সরিষাবাড়ীতে জিয়া সৈনিকের সাইনবোর্ড ভেঙে প্যানা টানানোর অভিযোগ, বিচার দাবি বিএনপির

সানন্দবাড়ী ডিগ্রি কলেজে মতবিনিময় সভা

আপডেট সময় ০৮:০২:৩০ অপরাহ্ন, সোমবার, ১ অক্টোবর ২০১৮