ঢাকা ১২:৪২ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শ্রীবরদীতে ফলবান কলাগাছ কর্তন : গ্রেপ্তার ২ বুকের পাটা থাকলে এখনই আসেন, ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে চাই না : তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান সরিষাবাড়ী উপজেলা যুব ইউনিয়ন কমিটিতে সভাপতি রানা, এনায়েত সাধারণ সম্পাদক নির্বাচিত বকশীগঞ্জে মাধ্যমিক বিদ্যালয়ে চলছে প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম পিয়ারপুরে অবৈধ ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন জাতিসংঘ সফর শেষে নিউইয়র্ক ছাড়লেন প্রধানমন্ত্রী বাংলাদেশের পর্যটনশিল্পকে বিশ্বমানের শিল্পে উন্নীত করা আমাদের উন্নয়ন পরিকল্পনার অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী ১ হাজার ৪৯৮ পর্যটন আকর্ষণ নিয়ে জাতীয় মহাপরিকল্পনা গ্রহণ করা হচ্ছে : রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর জাতিসংঘ ভাষণের প্রশংসা সুশীল সমাজ ও সাধারণ মানুষের চীনের প্রেসিডেন্ট সি চিনকে নতুন বলরুম নির্মাণস্থল ঘুরিয়ে দেখালেন ট্রাম্প : হোয়াইট হাউস

১৫ দিনের জরুরি অবস্থা ঘোষণা ওয়াশিংটনে

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ মার্কিন পার্লামেন্ট ভবনে (ক্যাপিটল হিল) নজিরবিহীন হামলার ঘটনায় উত্তাল হয়ে উঠেছে ওয়াশিংটন ডিসি। এখন পর্যন্ত সহিংসতায় অন্তত চারজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ১৮১২ সালের যুদ্ধের পর এই প্রথম যুক্তরাষ্ট্রের ক্যাপিটলে এই ধরণের আগ্রাসন হল।

এ ঘটনায় এখন পর্যন্ত ৫২ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এরই মধ্যে ওয়াশিংটন ডিসি’তে ক্যাপিটল ভবনের আশেপাশে বিপুল সংখ্যক রায়ট পুলিশ মোতায়েন করা হয়েছে। একইসঙ্গে ১৫ দিনের জরুরি অবস্থা জারি হয়েছে ওয়াশিংটনে।

ঘটনার সূত্রপাত্র নিয়ে বিশ্ব মিডিয়া বলছে, আমেরিকার আইন-প্রণেতারা যখন নভেম্বরের রাষ্ট্রপতি নির্বাচনে জো বাইডেনের জয় আনুষ্ঠানিকভাবে অনুমোদন করার জন্য অধিবেশনে বসেছিলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শত শত সমর্থক তখন আমেরিকার আইনসভা কংগ্রেসের ভবন ক্যাপিটল-এ ঢুকে পড়ে।

হাজার হাজার ট্রাম্প সমর্থক “আমেরিকা বাঁচাও” নামক একটি গণজমায়েতে অংশ নিতে ওয়াশিংটনে আসে। প্রেসিডেন্ট ট্রাম্প এই জনসভায় ভাষণ দিয়ে জো বাইডেনের বিজয় অনুমোদন করার বিরুদ্ধে বক্তব্য রাখেন। এরপর ক্যাপিটল হিলের ভেতরে নিরাপত্তা বাধা পেরিয়ে ঢুকে পড়েন ট্রাম্প সমর্থকরা। এ সময় বিক্ষোভকারীদের সাথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কয়েকদফা সংঘর্ষ হয়।সূত্র : আনাদোলু এজেন্সি।

আপলোডকারীর তথ্য

শ্রীবরদীতে ফলবান কলাগাছ কর্তন : গ্রেপ্তার ২

১৫ দিনের জরুরি অবস্থা ঘোষণা ওয়াশিংটনে

আপডেট সময় ০২:৪৪:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ জানুয়ারী ২০২১