ঢাকা ০৯:৩২ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশ আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী রামিসা হত্যা মামলার বিচার ৫ থেকে ৭ দিনের মধ্যেই সম্পন্ন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মাদরাসাশিক্ষার্থী কন্যাশিশু নিখোঁজ ঈদযাত্রায় রেলে বাড়তি চাপের মধ্যেও শিডিউল বিপর্যয়ের শঙ্কা নেই : রেলমন্ত্রী শেখ রবিউল আলম কিশোরীকে যৌন নিপীড়ন, কৃষক গ্রেপ্তার বর্তমান সরকার একটি উৎপাদনমুখী রাষ্ট্র গঠনে কাজ করছে : শামীম তালুকদার উপাত্ত ছাড়া যে কোনো তথ্য কেবলই ব্যক্তিগত অভিমত : তথ্যমন্ত্রী জামালপুরে জলাবদ্ধতা নিরসনের দাবিতে মহাসড়ক অবরোধ মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠায় রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন ঘটাতে হবে : প্রধানমন্ত্রী নজরুল মেলা পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী

আলজেরিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ২০ জন

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ আলজেরিয়ার দক্ষিণাঞ্চলে ৩১ ডিসেম্বর গাড়ি দুর্ঘটনায় ২০ জন নিহত হয়েছে। গাড়িটি উল্টে যাওয়ায় তারা প্রাণ হারায়। নিহতদের অধিকাংশ আফ্রিকান নাগরিক। বেসামরিক সুরক্ষা ইউনিট একথা জানায়। খবর এএফপি’র।

উদ্ধার ইউনিট তাদের ফেসবুকে দেওয়া বার্তায় জানায়, দেশটির তামানরাসেত শহরের কাছে এ দুর্ঘটনা ঘটে। এতে আরো ১১ জন আহত হয়েছে।

তারা আরো জানায়, নিহতদের মধ্যে ১৯ জন আফ্রিকান নাগরিক। এদের মধ্যে শিশুও রয়েছে। এ দুর্ঘটনার কবলে পড়া পিক-আপ ট্রাকের চালক আলজেরিয়ান। এতে গাড়িটি একেবারে দুমড়ে-মুচড়ে যায়।

আহতদের ঘটনাস্থলে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর হাসপাতালে নেয়া হয়েছে।

আলজেরিয়ার একেবারে দক্ষিণাঞ্চলের তামানরাসেত শহর দেশটির মালি ও নাইজার সীমান্তের কাছে অবস্থিত।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী

আলজেরিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ২০ জন

আপডেট সময় ১২:০৩:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১ জানুয়ারী ২০২১