ঢাকা ১১:০০ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে দু’দিন ঘরবাড়ি ও আশপাশ পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর দুর্বৃত্তদের হামলায় আহত পুলিশ পরিদর্শককে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী চিকিৎসকদের আত্মত্যাগ দেশের জন্য গর্বের বিষয় : স্বাস্থ্যমন্ত্রী শসা চাষে বদলাচ্ছে মাদারগঞ্জের কৃষকের ভাগ্য সোনার মানুষ সেবা সম্মাননা পেলেন জনশক্তির সহকারী পরিচালক ইকরামুন নাহার অবৈধভাবে বালু উত্তোলন : বকশীগঞ্জে ড্রেজার, ডিজেল ইঞ্জিন জব্দ ডিবির অভিযানে ডলার প্রতারক চক্রের সদস্য আটক বকশীগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৫০ শিক্ষার্থী পেল শিক্ষা উপকরণ মাদারগঞ্জে জীবন্ত পাখি খাদক সাদুল্লাহ গ্রেপ্তার ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

সরিষাবাড়ীতে র‌্যাবের অভিযান, ১০৩টি ইয়াবাসহ আটক ১

আটক মাদক ব্যবসায়ী। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

জামালপুরে সরিষাবাড়ী উপজেলায় ১০৩টি ইয়াবা বড়িসহ মো. বিপুল মিয়া (২২) নামে একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। র‌্যাব-১৪ এর সিপিসি-১, জামালপুর ক্যাম্পের সদস্যরা ২৬ ডিসেম্বর বিকেলে অভিযান চালিয়ে উপজেলার শ্যামেরপাড়া এলাকা থেকে তাকে আটক করেন।

আটক মাদক ব্যবসায়ী সরিষাবাড়ী উপজেলার শিবপুর গ্রামের মো. মোঘল মিয়ার ছেলে।

জানা গেছে, র‌্যাবের জামালপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক সহকারী পুলিশ সুপার এম. এম. সবুজ রানার নেতৃত্বে একটি আভিযানিক দল ২৬ ডিসেম্বর বিকেল চারটার দিকে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার শ্যামেরপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে শ্যামেরপাড়া গ্রামস্থ (সানাকুর বাজার-বনগ্রাম বাজারগামী সড়ক) সোসাল ডেভলপমেন্ট ফাউন্ডেশনের সামনে রাস্তা থেকে মাদক ব্যবসায়ী মো. বিপুল মিয়াকে আটক করা হয়। তার কাছ থেকে ১০৩টি ইয়াবা বড়ি ও একটি মোবাইল সেট উদ্ধার করা হয়।

বিপুল মিয়ার বিরুদ্ধে সরিষাবাড়ী থানায় মামলা দায়ের করা হয়েছে।

র‌্যাবের জামালপুর ক্যাম্পের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব জানানো হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে দু’দিন ঘরবাড়ি ও আশপাশ পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর

সরিষাবাড়ীতে র‌্যাবের অভিযান, ১০৩টি ইয়াবাসহ আটক ১

আপডেট সময় ০৩:১৬:২৯ অপরাহ্ন, রবিবার, ২৭ ডিসেম্বর ২০২০