ঢাকা ১২:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব বই সরবরাহের নির্দেশ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর সব জেলায় খাদ্যের মান পরীক্ষাগার স্থাপনে জাইকার সহযোগিতা প্রয়োজন : জনপ্রশাসন উপদেষ্টা চার দিনের সফর শেষে টোকিও ছাড়লেন প্রধানমন্ত্রী জাপানে টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী আগামী সপ্তাহের নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থীকে বাদ দেওয়ার দাবি ট্রাম্পের স্বাধীন গণমাধ্যমের অধিকার সুরক্ষায় মিশরের প্রতি ইইউর আহ্বান শব্দদূষণের নতুন ৪টি উৎস শনাক্ত পরিবেশ অধিদপ্তরের ব্যর্থ কর্মকর্তাদের সরিয়ে দেওয়া হবে : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বিশ্ব হাত ধোয়া দিবসে দেওয়ানগঞ্জে জেসমিন প্রকল্পের আলোচনা সভা অনুষ্ঠিত দক্ষ নাবিক তৈরিতে কোনো কম্প্রোমাইজ নয় : নৌপরিবহন সচিব

শেরপুরে করোনা ও ডেঙ্গু প্রতিরোধে বিএনসিসি’র সচেতনতামূলক কার্যক্রম শুরু

বিএনসিসি’র সচেতনতামূলক কার্যক্রম উদ্বোধনের পর শহরে শোভাযাত্রা বের করা হয়। ছবি : বাংলারচিঠিডটকম

সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর
বাংলারচিঠিডটকম

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে মহামারী করোনা ও ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহব্যাপী সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করেছে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) ব্যাটালিয়ন রমনা রেজিমেন্ট ৫।

বিজয়ের মাসে জনসাধারণের কাছে করোনা মহামারী, ডেঙ্গু প্রতিরোধে জন সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ২৩ ডিসেম্বর সকালে শেরপুর সরকারি কলেজে এই সচেতনতা কার্যক্রমের উদ্বোধন করেন শেরপুর পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া। এসময় কলেজের অধ্যক্ষ আব্দুর রশিদ, রমনা রেজিমেন্টের অধিনায়ক লে. কর্ণেল রাহাত নেওয়াজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিএনসিসি সদস্যরা উপস্থিত ছিলেন।

এ দিন বক্তারা, করোনার দ্বিতীয় প্রাদুর্ভাবে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলে করোনা ও ডেঙ্গু প্রতিরোধের ব্যাপারে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। পরে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এবং জনসাধারণের মাঝে প্রচারপত্র, মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়।

এ কার্যক্রমে বিএনসিসি আওতাধীন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্লাটুন ক্যাডেট, বিএনসিসিও, পিইউও, টিইউও অংশগ্রহণ করে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব বই সরবরাহের নির্দেশ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর

শেরপুরে করোনা ও ডেঙ্গু প্রতিরোধে বিএনসিসি’র সচেতনতামূলক কার্যক্রম শুরু

আপডেট সময় ০৩:৪২:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৩ ডিসেম্বর ২০২০