ঢাকা ০৮:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর কন্যাশিশু ধর্ষণের অভিযোগে ধর্ষক জনতার হাতে আটক যোগিরঘোপায় পানিবন্দি ২০০ পরিবার পেল বিএনপির ত্রাণ সহায়তা শেরপুরে তুলা উন্নয়ন বোর্ডের কৃষি উপকরণ বিতরণ দেওয়ানগঞ্জে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে বিডি ক্লিন প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ জামানত ছাড়াই ৫ কোটি টাকা ঋণ পাবে তরুণ উদ্যোক্তারা : প্রধানমন্ত্রী বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে এগিয়ে ইংল্যান্ড জেলা তথ্য কর্মকর্তাদের কার্যক্রমকে আধুনিক যোগাযোগ ব্যবস্থার আওতায় আনতে হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী হেফাজ উদ্দীন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের পদত্যাগ

ক্ষমা চাইলেন সাকিব

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ কলকাতার অনুষ্ঠানে যাওয়ার ঘটনায় ক্ষমা চেয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ১৬ নভেম্বর নিজের ব্যক্তিগত ইউটিউব চ্যানেলে একটি ভিডিও আপলোডের মাধ্যমে ক্ষমা চান তিনি।

ভিডিওতে সাকিব বলেন, ‘পূজা উদ্বোধনের ঘটনাটি খুব সেনসেটিভ। আমি আসলে নিজেকে একজন গর্বিত মুসলমান মনে করি। আমার কোনো ভুল হয়ে থাকলে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি, আর আপনাদের মনে কষ্ট দিয়ে থাকলেও আমি ক্ষমা প্রার্থনা করছি।’

সাকিব বলেন, ‘মিডিয়াতে এসেছে আমি পূজা উদ্বোধন করতে গিয়েছি। আসলে আমি পূজার উদ্বোধন করতে যাইনি আর করিওনি। পূজার উদ্বোধন আমি যাবার আগেই করা হয়েছে। আপনারা পূজার ইনভাইটেশন কার্ড দেখলেই বুঝতে পারবেন কে পূজার উদ্বোধন করেছে।

অনুষ্ঠান শেষে আমার গাড়িতে ওঠার রাস্তা ছিল পূজা প্যান্ডেলের মধ্য দিয়ে। আমি যার ইনভাইটেশনে গিয়েছি (পরেশ দা) তার অনুরোধে আমি সেখানে শুধু প্রদীপ প্রজ্জ্বলন করি আর পরেশ দার সাথে ছবি তুলি। আমি পুরো ৩০ থেকে ৪০ মিনিট যে প্রোগ্রামে গিয়েছিলাম সেখানে কোনো ধর্ম বর্ণ নিয়ে আলোচনা হয়নি।

আর যেটা নিয়ে আলোচনা হয়েছে পূজা মন্ডপের ঘটনা নিয়ে আমি আসলে একজন সচেতন মুসলমান হিসেবে তা করবো না। তারপরও হয়তো আমার ওখানে যাওয়াটা ঠিক হয়নি। ভবিষ্যতে যাতে এরকম কোনো ঘটনার পুনরাবৃত্তি না হয় তা খেয়াল করবো।

এ সময় তিনি ওই পূজার উদ্বোধকের নামও জানান। পূজার উদ্বোধক ছিলেন কলকাতা পৌরসভার মেয়র ফিরহাদ হাকিম।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

ক্ষমা চাইলেন সাকিব

আপডেট সময় ১০:০৬:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২০