ঢাকা ১০:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে তারেক রহমানের কারামুক্তি দিবস পালিত মানিক সওদাগর বললেন ‘ওটা ছিল ‘স্লিপ অব টাং’ জামালপুরে হচ্ছে মানসিক স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণ শিক্ষার্থীদের মেধা বিকাশে সরকার সর্বোচ্চ পৃষ্ঠপোষকতা দেবে : উপদেষ্টা মাহ্দী আমিন গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী ধূমকেতু রাষ্ট্রদ্রোহ মামলা : একটি ঐতিহাসিক বয়ান দেওয়ানগঞ্জে ভারতীয় মদসহ মাদক কারবারি গ্রেপ্তার বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার চক্রান্ত চলছে : সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল মাদারগঞ্জে ১০৭৫ মিটার নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন

যুক্তরাষ্ট্রে একদিনে ১ লাখ ২০ হাজারের বেশি করোনা আক্রান্তের নতুন রেকর্ড

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় ১ লাখ ২০ হাজারেরও বেশি মানুষ মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। দেশটিতে এক দিনের আক্রান্তের হিসাবে এটি আগের দিনের রেকর্ড ভেঙ্গে আরেকটি নতুন রেকর্ড গড়লো। জনস হপকিন্স ইউনিভার্সিটি এ তথ্য জানিয়েছে। খবর এএফপি’র।

আমেরিকার জনগণ তাদের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দেয়ার দু’দিন পর বাল্টিমোর ভিত্তিক এ প্রতিষ্ঠানের পরিসংখ্যান অনুযায়ী, ৪ নভেম্বর রাত সাড়ে ৮টা থেকে ৫ নভেম্বর রাত সাড়ে ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে নতুন করে আরো ১ লাখ ২৩ হাজার ৮৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। দেশটিতে এ সময়ের মধ্যে এ ভাইরাসে মারা গেছে ১ হাজার ২২৬ জন।

৪ নভেম্বর নতুন করে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ছিল ৯৯ হাজার ৬৬০ জন। ৫ নভেম্বর রেকর্ড সংখ্যক আক্রান্তের সংখ্যার চেয়ে এ সংখ্যা ২৩ হাজার ৪২৫ জন কম।

খবরে বলা হয়, করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যার দিক থেকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত কোভিড-১৯ রোগে আক্রান্তের সংখ্যা ৯৬ লাখ এবং মৃতের সংখ্যা ২ লাখ ৩৪ হাজার ছাড়িয়ে গেছে।

এদিকে যুক্তরাষ্ট্রে শীতকালীন ফ্লু মৌসুম আসন্ন হওয়ায় দেশটির কিছু রাজ্যের স্বাস্থ্য কর্মকর্তারা বিভিন্ন হাসপাতালে রোগীদের ক্রমাগত আগমন মোকাবেলায় তাদের সক্ষমতার ব্যাপারে ইতোমধ্যে সতর্ক বার্তা উচ্চারণ করেছেন।

এ মহামারি ভাইরাসের কারণে মার্কিন অর্থনীতি মুখ থুবড়ে পড়েছে এবং দেশটিতে কোটি কোটি মানুষ চাকুরি হারিয়েছে।সূত্র:বাসস।

আপলোডকারীর তথ্য

জামালপুরে তারেক রহমানের কারামুক্তি দিবস পালিত

যুক্তরাষ্ট্রে একদিনে ১ লাখ ২০ হাজারের বেশি করোনা আক্রান্তের নতুন রেকর্ড

আপডেট সময় ০৫:১৫:২৭ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২০