ঢাকা ০৩:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শেরপুরে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৪ বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই : প্রধানমন্ত্রী জলবায়ু পরিবর্তনকে ‘বৈশ্বিক স্বাস্থ্য জরুরি অবস্থা’ ঘোষণার আহ্বান ল্যানসেটের দুর্নীতি ও দাবানল মোকাবিলায় ব্যর্থতার প্রতিবাদে ইন্দোনেশিয়ায় বিক্ষোভ ঐতিহাসিক ২৮ অক্টোবর উপলক্ষে শেরপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল, সমাবেশ জামালপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল, সমাবেশ নিরাপদ সড়কের জন্য রোড-শো গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় ভারতে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে

এমপি নিক্সন চৌধুরীর বিরুদ্ধে মামলা করেছে নির্বাচন কমিশন

বাংলারচিঠিডটকম ডেস্ক : নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য মুজিবর রহমান নিক্সন চৌধুরীর বিরুদ্ধে চরভদ্রাসন থানায় মামলা দায়ের করেছে নির্বাচন কমিশন (ইসি)।

ফরিদপুর চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজনীন খানম জাতীয় বার্তা সংস্থা বাসস’কে জানান, নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা নওয়াবুল ইসলাম বাদী হয়ে নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এনে নিক্সন চৌধুরীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন।

১০ অক্টোবর ফরিদপুর জেলার চরভদ্রাসন উপজেলা পরিষদ উপ-নির্বাচনে স্বতন্ত্র সংসদ সদস্য নিক্সন চৌধুরী নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের মতো ঘটনা ঘটিয়েছেন বলে অভিযোগ ওঠে।

১৪ অক্টোবর ঢাকা-৫ ও ঢাকা-১৮ আসনের উপ-নির্বাচন নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক শেষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা সাংবাদিকদের জানান, আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে এমপি নিক্সন চৌধুরীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শেরপুরে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৪

এমপি নিক্সন চৌধুরীর বিরুদ্ধে মামলা করেছে নির্বাচন কমিশন

আপডেট সময় ১২:৫১:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২০