ঢাকা ০৪:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শেরপুরে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৪ বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই : প্রধানমন্ত্রী জলবায়ু পরিবর্তনকে ‘বৈশ্বিক স্বাস্থ্য জরুরি অবস্থা’ ঘোষণার আহ্বান ল্যানসেটের দুর্নীতি ও দাবানল মোকাবিলায় ব্যর্থতার প্রতিবাদে ইন্দোনেশিয়ায় বিক্ষোভ ঐতিহাসিক ২৮ অক্টোবর উপলক্ষে শেরপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল, সমাবেশ জামালপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল, সমাবেশ নিরাপদ সড়কের জন্য রোড-শো গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় ভারতে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে

ইউএনও ওয়াহিদাকে জনপ্রশাসনে বদলি, স্বামীকে স্বাস্থ্য সেবা বিভাগে

বাংলারচিঠিডটকম ডেস্ক : দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানমকে জনপ্রশাসন মন্ত্রণালয় এবং তার স্বামী রংপুরের পীরগঞ্জের ইউএনও মো. মেজবাউল হোসেনকে ঢাকায় স্বাস্থ্য মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।

ওয়াহিদা খানমকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং তার স্বামী মেজবাউল হোসেনকে স্বাস্থ্য সেবা বিভাগের জ্যেষ্ঠ সহকারী সচিব হিসেবে বদলি করা হয়।

জনপ্রশাসন মন্ত্রণালয় ১৬ সেপ্টেম্বর এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত নেয়।

২ সেপ্টেম্বর গভীর রাতে ইউএনওর সরকারি বাসায় ঢুকে ওয়াহিদা খানম ও তার বাবা ওমর আলীর (৭০) ওপর হাতুড়ি দিয়ে হামলা চালানো হয়। এতে গুরুতর আহত হওয়ার পর তারা বর্তমানে ঢাকার আগারগাঁওয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হসপিটালে ওয়াহিদা খানমের চিকিৎসাধীন আছেন।

এ ঘটনায় সর্বশেষ পুলিশের তদন্তে জানা যায় ইউএনও ওয়াহিদা খানমের অফিসের চতুর্থ শ্রেণির এক কর্মচারী এই হামলা চালিয়েছেন। ওই কর্মচারীর নাম মো. রবিউল ইসলাম। তিনি বর্তমানে পুলিশের রিমান্ডে আছেন। এর আগে র্যা ব তাদের তদন্তে জানায় চুরির উদ্দেশ্যে ইউএনওর ওপর হামলা হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শেরপুরে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৪

ইউএনও ওয়াহিদাকে জনপ্রশাসনে বদলি, স্বামীকে স্বাস্থ্য সেবা বিভাগে

আপডেট সময় ০৯:৫৬:২২ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২০