ঢাকা ১২:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শ্রীবরদীতে ফলবান কলাগাছ কর্তন : গ্রেপ্তার ২ বুকের পাটা থাকলে এখনই আসেন, ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে চাই না : তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান সরিষাবাড়ী উপজেলা যুব ইউনিয়ন কমিটিতে সভাপতি রানা, এনায়েত সাধারণ সম্পাদক নির্বাচিত বকশীগঞ্জে মাধ্যমিক বিদ্যালয়ে চলছে প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম পিয়ারপুরে অবৈধ ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন জাতিসংঘ সফর শেষে নিউইয়র্ক ছাড়লেন প্রধানমন্ত্রী বাংলাদেশের পর্যটনশিল্পকে বিশ্বমানের শিল্পে উন্নীত করা আমাদের উন্নয়ন পরিকল্পনার অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী ১ হাজার ৪৯৮ পর্যটন আকর্ষণ নিয়ে জাতীয় মহাপরিকল্পনা গ্রহণ করা হচ্ছে : রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর জাতিসংঘ ভাষণের প্রশংসা সুশীল সমাজ ও সাধারণ মানুষের চীনের প্রেসিডেন্ট সি চিনকে নতুন বলরুম নির্মাণস্থল ঘুরিয়ে দেখালেন ট্রাম্প : হোয়াইট হাউস

উন্নয়ন সংঘের নির্বাহী পরিষদের নির্বাচনে মোয়াজ্জেম সভাপতি, সাবেরা সম্পাদক

সভাপতি মো. মোয়াজ্জেম হোসেন ও সাধারণ সম্পাদক সাবেরা হুদা। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

বাংলাদেশের অন্যতম বেসরকারি সংস্থা উন্নয়ন সংঘের ত্রি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাহী পরিষদের নতুন কমিটি গঠন করা হয়। ১৯ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টায় উন্নয়ন সংঘের প্রশিক্ষণ কেন্দ্র ডিটিআরসিতে অনুষ্ঠিত সাধারণ সভায় সভাপতিত্ব করেন সংস্থার নির্বাহী পরিষদের সভাপতি শেখ মো. মমিনুল আলম। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংস্থার সাধারণ সম্পাদক ও নির্বাহী পরিচালক মো. রফিকুল আলম মোল্লা।

সাধারণ সভা শেষে বিশিষ্ট ব্যাংকার মো. মোয়াজ্জেম হোসেনকে সভাপতি এবং এনজিও ব্যক্তিত্ব সাবেরা হুদাকে সাধারণ সম্পাদক করে ৭ সদস্য বিশিষ্ট তিন বছর মেয়াদী নির্বাহী পরিষদ গঠন করা হয়। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক আবু ইলিয়াস মল্লিক।

কমিটির অন্যান্য সদস্য হলেন সহসভাপতি আইনজীবী শামীম আরা, যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল বাশার সরকার, কোষাধ্যক্ষ মো. সাখাওয়াত হোসেন, নির্বাহী সদস্য সাজেদা পারভীন ঝিনুক ও মো. আয়ুব আলী সরকার।

উন্নয়ন সংঘের নবনির্বাচিত নির্বাহী পরিষদের সদস্যবৃন্দ। ছবি : বাংলারচিঠিডটকম

উল্লেখ্য, ১৯৮০ সালে বাংলাদেশের বিশিষ্ট উন্নয়ন কর্মী মরহুম সামছুল হুদার নেতৃত্বে উন্নয়ন সংঘ প্রতিষ্ঠা লাভ করেন। শুরুতে জামালপুর ও শেরপুর জেলায় স্বল্প পরিসরে কাজ শুরু করলেও সংস্থাটি পরবর্তীতে ১১টি জেলায় কার্যক্রম সম্প্রসারিত হয়। দেশে ও আন্তর্জাতিক পর্যায়ের দাতা সংস্থার আর্থিক ও কারিগরি সহযোগিতায় বিভিন্ন কার্যক্রম সফলভাবে বাস্তবায়নের মাধ্যমে উন্নয়ন সংঘ একটি প্রতিষ্ঠিত সংস্থা হিসেবে সর্বমহলে সমাদৃত হয়েছে।

আপলোডকারীর তথ্য

শ্রীবরদীতে ফলবান কলাগাছ কর্তন : গ্রেপ্তার ২

উন্নয়ন সংঘের নির্বাহী পরিষদের নির্বাচনে মোয়াজ্জেম সভাপতি, সাবেরা সম্পাদক

আপডেট সময় ০৬:৫৮:১৪ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২০