ঢাকা ০৫:২০ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর জামালপুরে এডিপির উদ্যোগে শিশু অধিকার সপ্তাহ উদযাপিত জামালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ২০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার প্রস্তাবিত জায়গায় ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণের দাবিতে মানববন্ধন ইসলামপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ চলছে, প্রথম ধাপে ৩ ইউনিয়ন নকলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে দুর্যোগ মোকাবিলাবিষয়ক মহড়া অনুষ্ঠিত শেরপুর সদর ও নকলা উপজেলায় পাখি শিকার বন্ধে বিশেষ অভিযান শেরপুরে পূবালী ব্যাংকের ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন দায়সারাভাবে মাদারগঞ্জে দুর্যোগ প্রশমন দিবস পালনের অভিযোগ

ইটাইল ইউনিয়নে পুকুরে পড়ে এক শিশুর মৃত্যু

পুকুরের পানিতে পড়ে নিহত শিশু আরিয়ানের মরদেহ। ছবি : বাংলারচিঠিডটকম

জ্যেষ্ঠ প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

জামালপুর সদর উপজেলার ইটাইল ইউনিয়নে পুকুরের পানিতে ডুবে আরিয়ান নামের ছয় বছর বয়সের এক শিশুর মৃত্যু হয়েছে। ৩ সেপ্টেম্বর দুপুরে এই মর্মান্তিক ঘটনা ঘটে। শিশু আরিয়ান ওই ইউনিয়নের জামতলী গ্রামের দরিদ্র কৃষক জাফর আলীর ছেলে।

শিশুটির পরিবার সূত্র জানায়, শিশু আরিয়ান ৩ সেপ্টেম্বর দুপুরে বাড়ির কাছে পুকুরপাড়ে প্রতিবেশী অন্য শিশুদের সাথে খেলাধুলা করছিল। এ সময় আরিয়ান আকস্মিক পুকুরে পড়ে যায়। অন্য শিশুরা পুকুরে নেমে তাকে উদ্ধারের চেষ্টা করলেও সে পানিতে ডুবে নিখোঁজ হয়। পরে তার স্বজন ও প্রতিবেশীরা অনুসন্ধান চালিয়ে বেলা ৩টার দিকে ওই পুকুর থেকে শিশুটিকে মৃত অবস্থায় উদ্ধার করেন।

নরুন্দি তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক সজিব রহমান এ প্রতিবেদককে বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করে শিশুটির বাবার সাথে কথা বলেছি। এ নিয়ে শিশুটির বাবার কোন অভিযোগ নেই। আকস্মিক পানিতে পড়ে গিয়েই শিশু আরিয়ানের মৃত্যু হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

ইটাইল ইউনিয়নে পুকুরে পড়ে এক শিশুর মৃত্যু

আপডেট সময় ১০:২৫:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২০