ঢাকা ১০:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর শিক্ষার মানোন্নয়নে ছাড় নয়, কঠোর অবস্থানে সরকার : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জামালপুরে হস্তশিল্পের সম্ভাবনায় প্রশিক্ষণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত সরিষাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু ইউপি নির্বাচন : বকশীগঞ্জে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত মাদারগঞ্জে জলাশয় খাসপুকুরে ৩০৭ কেজি পোনা অবমুক্ত জামালপুর এপির বার্ষিক শিখন সমাবেশ অনুষ্ঠিত মাদারগঞ্জে নারী এক গাঁজা ব্যবসায়ীকে ৩ মাসের কারাদণ্ড শেরপুর সদর ও নকলা উপজেলায় পাখি শিকার বন্ধে বিশেষ অভিযান ইসলামপুরে ১২৮টি প্রধান শিক্ষকের পদ শূন্য, দিনদিন ঝরে পড়ছে শিক্ষার্থীরা

হেলমেটের ভিতরে পাওয়া গেল ভারতীয় রুপি, দুই যুবক আটক

আটক দুই যুবক। ছবি : বাংলারচিঠিডটকম

আটক দুই যুবক। ছবি : বাংলারচিঠিডটকম

সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর
বাংলারচিঠিডটকম

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় হেলমেটের ভিতরে লুকিয়ে রাখা অবস্থায় ২৯ হাজার ভারতীয় রুপি ও একটি মোটরসাইকেলসহ দুই বাংলাদেশি যুবককে আটক করেছে বিজিবি। আটকরা হলেন- আল-আমিন (২২) ও জুয়েল মিয়া (২৮)। ২৩ আগস্ট সকালে উপজেলার সীমান্তবর্তী উত্তর আন্দারুপাড়া গ্রামের বুরুঙ্গা সেতু সংলগ্ন শান্তির মোড় এলাকা থেকে তাদের আটক করে বিজিবি’র ৩৯ ব্যাটালিয়নের ‘ই’ কোম্পানির সদস্যরা।

বিজিবি’র বারমারী ক্যাম্প সূত্র জানায়, অধিনায়ক নায়েক মাহবুুল ইসলামের নেতৃত্বে সকালে সীমান্ত এলাকায় নিয়মিত টহল চলছিল। এ দিন বিজিবি গোপন সংবাদের ভিত্তিতে শান্তির মোড় এলাকা থেকে সন্দেহভাজন হিসাবে আল-আমিন (২২) ও জুয়েল মিয়াকে (২৮) জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। আটকরা মোটরসাইকেল যোগে সীমান্তঘেঁষা গ্রাম খলচান্দা কোচপাড়া থেকে আসছিল। পরে তাদের দেহ তল্লাশী করে হেলমেটের ভিতরে লুকিয়ে রাখা অবস্থায় ২৯ হাজার ভারতীয় রুপি ও একটি মাহিন্দ্রা মোটরসাইকেল জব্দ করা হয়। এ সময় বিজিবি’র উপস্থিতি টের পেয়ে একই গ্রামের লিটন কোচ (২৮) নামের ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের এক যুবক দৌঁড়ে পালিয়ে যান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বারমারী বিওপি কোম্পানি অধিনায়ক আলতাফ হোসেন গণমাধ্যমকর্মীদের জানান, আটক দুই যুবককে নালিতাবাড়ী থানা পুলিশের কাছে হস্তান্তর শেষে আইনী প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

২৩ আগস্ট বিকালে এ খবর লেখার সময় পর্যন্ত আটক ওই দুই যুবককে পুলিশের কাছে হস্তান্তর করা হয়নি বলে জানিয়েছেন নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল।

আপলোডকারীর তথ্য

ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর

হেলমেটের ভিতরে পাওয়া গেল ভারতীয় রুপি, দুই যুবক আটক

আপডেট সময় ০৫:৫২:০৪ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২০