ঢাকা ০৪:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিজিবির অভিযান : দেওয়ানগঞ্জে ভারতীয় মদ উদ্ধার সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিন আর নেই ইসলামপুরে যুবদল নেতাকে মামলায় ফাঁসানোর প্রতিবাদে মানববন্ধন মাদারগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস উদযাপিত গ্যাস পুড়ছে দিনে প্রায় ৩ কোটি টাকার, উৎপাদনের খবর নেই যমুনায় ‘গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অরাজকতার চেষ্টা চালাচ্ছে : প্রধানমন্ত্রী শিল্পায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক প্রবৃদ্ধিকে টেকসই করতে উৎপাদনশীলতা বৃদ্ধির কোনো বিকল্প নেই : প্রধানমন্ত্রী ক্ষুদ্র উদ্যোক্তাদের সক্ষমতা বাড়িয়ে উৎপাদন বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির জামালপুরে রেমিট্যান্স ব্যবস্থাপনা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত বকশীগঞ্জে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ উদ্বোধন

নালিতাবাড়ীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা

সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর
বাংলারচিঠিডটকম

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ভোগাই নদীর সংরক্ষিত এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক বালু ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ওই ব্যবসায়ীর নাম হাসানুজ্জামান খোকন। ১৭ আগস্ট বিকালে সহকারী কমিশনার (ভূমি) সঞ্চিতা বিশ্বাস এ জরিমানা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, উপজেলার ভোগাই নদীর নিচপাড়া এলাকার বঙ্গবন্ধু পার্ক সংলগ্ন স্থানে বালু তোলার ড্রেজার মেশিন বসিয়ে দীর্ঘদিন যাবত বালুর ব্যবসা করে আসছিলেন হাসানুজ্জামানসহ তার সহযোগীরা। এ নিয়ে বেশ কয়েকবার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বালু খেকোদের উচ্ছেদ করা হয়। কিন্তু তারপরও প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে বালু উত্তোলনের অপচেষ্টা করছিল তারা।

১৭ আগস্ট বিকালে নালিতাবাড়ীর ইউএনও ও নির্বাহী হাকিম আরিফুর রহমান এবং সহকারী কমিশনার (ভূমি) সঞ্চিতা বিশ্বাস ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় হাসানুজ্জামানের ড্রেজার মেশিন জব্দ করা হয়। সেই সাথে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিজিবির অভিযান : দেওয়ানগঞ্জে ভারতীয় মদ উদ্ধার

নালিতাবাড়ীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা

আপডেট সময় ০৫:০৩:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২০