ঢাকা ০৬:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জামালপুরে মানবাধিকার নিশ্চিতকল্পে পেশাদার র‍্যাব ফোর্স বিষয়ক সেমিনার জামালপুরে আমার জীবন আমার স্বপ্ন উদযাপন লাঙ্গলজোড়ায় ইটের সলিং রাস্তার উদ্বোধন সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নের জন্য সমতার সুযোগ নিশ্চিত করতে হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী গৃহভিত্তিক কর্মীদের সোস্যাল মিডিয়া বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত বকশীগঞ্জে কৃষককে হত্যার চেষ্টার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত জামালপুরে লেখক সমিতির স্মারকলিপি পেশ অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের মন্ত্রিসভার অভিনন্দন

নকলায় আমিনুল হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় স্বজনরা

নিহতের ভাতিজা শফিক মিয়া লিখিত বক্তব্য রাখেন । ছবি : শফিউল আলম লাভলু

নকলা (শেরপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

শেরপুরের নকলা প্রেসক্লাবে ২৮ জুলাই বিকেলে আমিনুল হত্যা মামলার আসামিদের বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেন নিহতের ভাতিজা শফিক মিয়া।

সম্মেলনে শফিক মিয়া তার লিখিত বক্তব্যে বলেন, পূর্ব শত্রুতার জের ধরে উপজেলার গণপদ্দি ইউনিয়নের পিপড়ীকান্দী গ্রামে গত ১১ মে শাহিন মিয়া (২৫), সালমান মিয়া (২২) ও বিশু মিয়াসহ (৩৫) ১৭ জন দেশিয় অস্ত্র দিয়ে আঘাত করে মারাত্মক জখম করে আমার চাচা আমিনুল ইসলামকে। তাকে দ্রুত চিকিৎসার জন্য শেরপুর ও ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় ।

এ ব্যাপারে আমার বাবা জামাল উদ্দিন বাদী হয়ে ১৫ জুন নকলা থানায় দায়ের করেন। হাসপাতালের চিকিৎসা শেষে আমার চাচা আমিনুল ইসলামকে বাড়িতে নিয়ে আসলে তার অবস্থা আরও বেশি খারাপ হয়ে গেলে ১৭ জুলাই শেরপুর হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় আমার চাচা আমিনুল ইসলাম মারা যান।

নকলা থানা পুলিশ মামলার ১৬ নম্বর আসামি ইসমাঈল হোসেনকে গ্রেপ্তার করে এবং মামলার আরও ৯ জন স্বেচ্ছায় আদালতে হাজির হয়ে জামিনে আসে। বাকী ৭ জন পলাতক আসামিদের গ্রেপ্তার ও সকল আসামিদের ফাঁসিসহ দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

এসময় নিহতের আত্মীয়-স্বজন, নকলা প্রেসক্লাবের সভাপতি হারুনুর রশিদ, সাধারণ সম্পাদক শফিউল আলম লাভলুসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামালপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নকলায় আমিনুল হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় স্বজনরা

আপডেট সময় ০৯:৩০:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২০