ঢাকা ০৭:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের মন্ত্রিসভার অভিনন্দন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-এসআরবি আইন, ২০২৬ এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন শেরপুরে ৩ বিএনপি নেতার সাজা বাতিল ও মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন জামালপুরে ৩০০ দরিদ্র পরিবার পেল দানের মাঝে আনন্দ : মানবতার অনন্য দৃষ্টান্ত জনগণের প্রতি বিভ্রান্তকারীদের নজরে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর জাতীয় মৎস্য পক্ষ : জামালপুরে বর্ণাঢ্য আলোচনা সভা, শোভাযাত্রা দশানী নদীর ভাঙনে হুমকির মুখে সাজেলের চর বাজার, সেতু খালেদা জিয়ার ৮২তম জন্মদিন : ফিরোজ মিয়ার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত খালেদা জিয়ার ৮২তম জন্মদিন : সরিষাবাড়ীতে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দেশের ২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে কর্মীর হাতে রূপান্তর করতে হবে : প্রধানমন্ত্রী

দেওয়ানগঞ্জে বিষপানে এক গৃহবধূর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক, জামালপুর ॥
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় আয়েশা খাতুন (২২) নামের এক গৃহবধূ বিষপানে আত্মহত্যা করেছেন। ১১ সেপ্টেম্বর দুপুরে উপজেলার চিকাজানী ইউনিয়নের কাজলাপাড়া গ্রামে তার স্বামী রুবেলের বাড়িতে এ ঘটনা ঘটে। ওই গৃহবধূ একই ইউনিয়নের পূর্ব কাজলাপাড়া গ্রামের আব্দুস সালামের মেয়ে।

জানা গেছে, দেওয়ানগঞ্জ উপজেলার চিকাজানী ইউনিয়নের কাজলাপাড়া গ্রামের দিনমজুর রুবেলের সাথে তার স্ত্রী এক সন্তানের জননী আয়েশা খাতুনের পারিবারিক কলহ রয়েছে। এর জের ধরে ১১ সেপ্টেম্বর বেলা ১২টার দিকে রুবেলের ঘরে আয়েশা খাতুন বিষপান করেন। পরে তাকে দ্রুত দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান। বিকেলে দেওয়ানগঞ্জ থানা পুলিশ তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের জন্য তার লাশ ১২ সেপ্টেম্বর সকালে জামালপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় নিহত ওই গৃহবধূর মা ফুলেরা বেগম তার মেয়ে বিষপানে আত্মহত্যা করেছে বলে পুলিশের কাছে অভিযোগ করেছেন। এ ব্যাপারে দেওয়ানগঞ্জ থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে।

দেওয়ানগঞ্জ থানার ওসি (তদন্ত) মো. লুৎফর রহমান বাংলার চিঠি ডটকমকে বলেন, ‘মৃত আয়েশা খাতুনের মা ফুলেরা বেগম জানিয়েছেন যে তার মেয়ে বিষপানে আত্মহত্যা করেছেন। ময়নাতদন্তের জন্য তার লাশ ১২ সেপ্টেম্বর জামালপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে।’

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের মন্ত্রিসভার অভিনন্দন

দেওয়ানগঞ্জে বিষপানে এক গৃহবধূর আত্মহত্যা

আপডেট সময় ০৭:৩৬:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ সেপ্টেম্বর ২০১৮