ঢাকা ০৭:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরিষাবাড়ীতে বিএনপিনেতা পলাশের অর্থায়নে কাঠের সাঁকো নির্মাণ ৬৪ জেলায় বছরব্যাপী ক্রীড়া ক্যালেন্ডারের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা ইউরোপে সামরিক আগ্রাসন বন্ধে পুতিনকে ট্রাম্পের আহ্বান যুক্তরাষ্ট্রে থ্যাংকসগিভিং ছুটিতে ভয়াবহ ঝড়, বিপর্যস্ত জনজীবন জিল বাংলা সুগার মিলে চিনি উৎপাদন শুরু ইসলামপুরে দেশীয় অস্ত্রের আঘাতে স্বর্ণ ব্যবসায়ীর মৃত্যু শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করাই বিএনপির অঙ্গীকার: সালাহউদ্দিন আহমদ বাংলাদেশের আইন মেনেই তাকে ফেরত আসতে হবে: তথ্যমন্ত্রী

পৌনে ৬ কোটি টাকায় হচ্ছে মেলান্দহ পৌরসভা পানি শোধনাগার

পানি শোধনাগার নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন শেষে সাবেক প্রতিমন্ত্রী মির্জা আজম ও অন্যান্য অতিথিবৃন্দ মোনাজাতে অংশ নেন। ছবি : বাংলারচিঠিডটকম

আলী আকবর, নিজস্ব প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

জামালপুরের মেলান্দহ পৌরসভায় প্রায় পৌনে ছয় কোটি টাকা ব্যয়ে স্থাপিত হচ্ছে ভূ-গর্ভস্থ পানি শোধনাগার। ২৯ জুন এই পানি শোধনাগার প্রকল্পের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তরফলক উম্মোচন করেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি।

পানি শোধনাগার নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনের সময় অন্যান্যের মধ্যে জামালপুর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. ফজলুল হক, মেলান্দহ উপজেলা নির্বাহী র্কমকর্তা (ইউএনও) তামিম আল ইয়ামীন, পৌরসভার মেয়র শফিক জাহেদী রবিন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মুহাম্মদ কামরুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ জিন্নাহ, পৌর আওয়ামী লীগের সভাপতি নাট্যকার আসাদুল্লাহ ফারাজী ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হেলাল, ঠিকাদার মির্জা গোলাম রব্বানী রিপন প্রমুখ উপস্থিত ছিলেন।

মেলান্দহ পৌরসভার মেয়র শফিক জাহেদী রবিন এ প্রতিবেদককে জানান, বাংলাদেশ পৌর পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্পের আওতায় পাঁচ কোটি ৭৩ লাখ টাকা ব্যয়ে এই প্রকল্পটি বাস্তবায়ন করছে জামালপুর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। এই শোধনাগারে প্রতি ঘণ্টায় ১৮০ ঘন মিটার ভূ-গর্ভস্থ পানি শোধন করা যাবে। প্রকল্পটি বাস্তবায়িত হলে পর্যায়ক্রমে মেলান্দহ পৌরসভার নয়টি ওয়ার্ডের প্রায় ১১ হাজার পরিবার বিশুদ্ধ পানি সরবরাহের আওতায় আসবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরিষাবাড়ীতে বিএনপিনেতা পলাশের অর্থায়নে কাঠের সাঁকো নির্মাণ

পৌনে ৬ কোটি টাকায় হচ্ছে মেলান্দহ পৌরসভা পানি শোধনাগার

আপডেট সময় ১২:১০:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২০