ঢাকা ০৯:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী নতুন মজুরি বোর্ডের মাধ্যমে শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে : শ্রমমন্ত্রী কপ৩১ সম্মেলনে ৭৮৪ কোটি টাকার জলবায়ু অনুদান পেল বাংলাদেশ জামালপুরের ভোক্তা অধিকার কর্মকর্তার কাণ্ড : কাঁচামালকে ভেজাল ঘোষণা, জরিমানা ও কোটি টাকার কাঁচামাল ধ্বংস শেরপুর জেলা পরিষদ প্রশাসকের হস্তক্ষেপে পৈতৃক ভিটায় মেয়ের অধিকার প্রতিষ্ঠিত শীতার্তদেরন জন্য ডিসির ত্রাণ ভান্ডারে ৩৫০ কম্বল দিল আশা ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী দিবসে জামালপুরে প্রাক্তন সৈনিকদের আলোচনা সভা অনুষ্ঠিত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে মৎস্যজীবী দলের বিক্ষোভ মিছিল ১৩তম জাতীয় এসএমই পণ্যমেলা উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর বাণী

গন্তব্যে ফেরা হলো না ট্রাক হেলপারের

সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর
বাংলারচিঠিডটকম

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় খড় বোঝাই ট্রাকের উপরে বসে গন্তব্যে আসার পথে বিদ্যুতের তারে জড়িয়ে এক ট্রাক হেলপারের মৃত্যু হয়েছে। তার নাম আলামিন (২৪)। ২৮ জুন রাত সাড়ে নয়টার দিকে উপজেলার হালুয়াঘাট রোডের শেহড়াতলী চৌরাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পরপরই সটকে গেছে ট্রাকচালক।

নালিতাবাড়ী থানা পুলিশের ওসি বাছির আহমেদ বাদল জানান, শেহড়াতলী এলাকার জনৈক কৃষকের কাছ থেকে খড় নিয়ে নালিতাবাড়ী ফিরছিল আলামিন। এ সময় সে খড় বোঝাই ট্রাকের উপর বসা ছিল। পথিমধ্যে ট্রাকটি শেহড়াতলী চৌরাস্তা মোড়ে এলে রাস্তার উপরে আড়াআড়ি ভাবে থাকা পল্লী বিদ্যুতের তারে জড়িয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বিষয়টি টের পেয়ে সটকে পড়ে ট্রাক চালক।

নিহতের লাশ উদ্ধার এবং ট্রাকটি আটক করে থানায় নেয়া হয়েছে বলে জানান তিনি।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী

গন্তব্যে ফেরা হলো না ট্রাক হেলপারের

আপডেট সময় ০৩:৫৭:১১ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২০