ঢাকা ১০:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর জাপান সফরে উন্নয়ন ও বিনিয়োগ অংশীদারিত্ব জোরদার হয়েছে : হুমায়ুন ইলিশ ধরতে পদ্মা-মেঘনায় জেলেদের ভিড় প্রধানমন্ত্রীর নির্দেশনায় ১ লাখ এতিম শিক্ষার্থীকে সহায়তা দেয়া হবে: সমাজকল্যাণ মন্ত্রী এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ আগামীকাল গারো পাহাড়ে অর্ধলক্ষাধিক পুণ্যার্থীর আলোর মিছিল ৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব বই সরবরাহের নির্দেশ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর সব জেলায় খাদ্যের মান পরীক্ষাগার স্থাপনে জাইকার সহযোগিতা প্রয়োজন : জনপ্রশাসন উপদেষ্টা চার দিনের সফর শেষে টোকিও ছাড়লেন প্রধানমন্ত্রী জাপানে টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী আগামী সপ্তাহের নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থীকে বাদ দেওয়ার দাবি ট্রাম্পের

শেরপুরে পানিতে ডুবে শিশু ও বজ্রাঘাতে ট্রলি চালকের মৃত্যু

সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর
বাংলারচিঠিডটকম

শেরপুরে পৃথক ঘটনায় এক শিশু ও এক ট্রলি চালকের মৃত্যু হয়েছে। ২২ জুন বিকালে জেলা শহরের ৬ নম্বর ওয়ার্ডের কসবা গারোটিলায় আর সকালে সদর উপজেলার তারাকান্দি এলাকা থেকে ওই দুটি উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় বিকালে সদর থানায় দুটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, সদর উপজেলার তারাকান্দি গ্রামের তাইজুদ্দিনের নয় বছর বয়সী মেয়ে তন্বী আক্তার ২১ জুন বিকেলে খেলতে গিয়ে নিখোঁজ হয়। পরে অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। ২২ জুন সকালে বাড়ির পাশে থাকা একটি খালে তার লাশ ভাসতে দেখেন এলাকাবাসী। ওই খাল থেকে শিশুটির লাশটি উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, সবার অগোচরে তন্বী খালের পানিতে ডুবে মারা যায়।

এদিকে, জেলা শহরের কসবা গারোটিলা মহল্লায় ট্রলি চালক হীরা মিয়া (৩২) বজ্রাঘাতে মারা গেছে। ২২ জুন বিকালে স্থানীয় সুতানলী দিঘীতে মাছ ধরতে গেলে ওই ঘটনা ঘটে। হীরা ওই এলাকার আব্দুল গফুরের ছেলে।

ওসি আরও জানান, লাশ ময়নাতদন্ত না করতে মৃতের স্বজনদের পক্ষ থেকে থানায় আলাদা আলাদা আবেদন করা হয়। সে প্রেক্ষিতে ম্যাজিস্ট্রেটের অনুমতিক্রমে লাশগুলো ময়নাতদন্ত ছাড়া দাফন করা হয়। ওই ঘটনায় বিকালে সদর থানায় দুটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর জাপান সফরে উন্নয়ন ও বিনিয়োগ অংশীদারিত্ব জোরদার হয়েছে : হুমায়ুন

শেরপুরে পানিতে ডুবে শিশু ও বজ্রাঘাতে ট্রলি চালকের মৃত্যু

আপডেট সময় ১১:৩০:০৫ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২০