ঢাকা ১১:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইসলামপুরে পাঁচ দোকান ভস্মীভূত, ২০ লাখ টাকার ক্ষতি জামালপুরে সেবাদানকারীদের সাথে সেবাগ্রহীতাদের মুক্ত সংলাপ অনুষ্ঠিত মাদারগঞ্জে দুই আ.লীগনেতাসহ গ্রেপ্তার ৪ প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতিসংঘে অংশগ্রহণকারী প্রতিনিধিদলকে মন্ত্রিসভার অভিনন্দন ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী জামালপুরে সাংবাদিকদের নিয়ে জেন্ডার বিষয়ক কর্মশালা সমাপ্ত বকশীগঞ্জে মাটিকাটার অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা জামালপুরে জেলা শ্রমিকদলের বিক্ষোভ মিছিল, সমাবেশ অনুষ্ঠিত জামালপুর সরকারি জাহেদা সফির মহিলা কলেজের নবনির্মিত তিনটি ভবন উদ্বোধন দেওয়ানগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

জামালপুরে ঐতিহাসিক ৬ দফা দিবস পালিত

সাবেক মন্ত্রী মোহাম্মদ নাসিমসহ করোনাভাইরাসে আক্রান্ত সকলের রোগমুক্তি কামনায় মোনাজাত করেন নেতৃবৃন্দ। ছবি : বাংলারচিঠিডটকম

আলী আকবর, নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

ঐতিহাসিক ৬ দফা দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাবেক মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিমসহ করোনার আক্রান্ত সকলের রোগমুক্তি কামনায় জামালপুর জেলা আওয়ামী লীগের আয়োজনে দোয়া ও মিলাদ মাহফিল করা হয়েছে।

৭ জুন রাতে শহরের বকুলতলাস্হ দলীয় কার্যালয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এবার ঐতিহাসিক দিবসটি মহামারী করোনাভাইরাস পরিস্থিতির কারণে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী জনস্বাস্থ্যের বিষয়টি সর্বাধিক গুরুত্ব দিয়ে জনসমাগম পরিহার করে দিবসটি পালনের সিদ্ধান্ত হয়। এ কারণে সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি মেনে আলোচনা সভা ও দোয়া মাহফিল করা হয়।

জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি আইনজীবী মুহাম্মদ বাকী বিল্লাহর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফারুক আহাম্মেদ চৌধুরীর পরিচালনায় বক্তব্য রাখেন সাবেক মন্ত্রী মো. রেজাউল করিম হীরা, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আইনজীবী আমান উল্লাহ আকাশ, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ব ম জাফর ইকবাল জাফু।

পরে ছয় দফা দিবস উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন এবং সাবেক মন্ত্রী মোহাম্মদ নাসিমসহ করোনাভাইরাসে আক্রান্ত সকলের রোগমুক্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

আপলোডকারীর তথ্য

ইসলামপুরে পাঁচ দোকান ভস্মীভূত, ২০ লাখ টাকার ক্ষতি

জামালপুরে ঐতিহাসিক ৬ দফা দিবস পালিত

আপডেট সময় ১১:৩০:০২ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২০