ঢাকা ০১:৪৫ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জন্মদিনে প্রধানমন্ত্রীকে শিশু-কিশোরদের শুভেচ্ছা জামালপুরে নারী উদ্যোক্তাকে মারধর, হামলাকারীদের শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন জামালপুরে উদ্বোধন হলো টার্ফ এন্ড ক্যাফে জামালপুরে বিশ্ব শিশু অধিকার দিবস পালিত দোস্ত এইডের শিক্ষাবৃত্তির আওতায় উচ্চশিক্ষায় স্বপ্নপূরণের পথে শিক্ষার্থীরা আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী এআই নিয়ন্ত্রণে ‘বৈশ্বিক বিধিবিধানের’ বিরোধিতা যুক্তরাষ্ট্রের: ট্রাম্প জননিরাপত্তা নিশ্চিতে ৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন আওয়ামী লীগের নৈরাজ্যর প্রতিবাদে জামালপুরে কৃষকদলের বিক্ষোভ মিছিল

নূরুন্নাহার-মির্জা কাশেম মেমোরিয়াল ট্রাস্ট দিলো দরিদ্রদের অর্থ সহায়তা

দরিদ্রদের হাতে অর্থ সহায়তা তুলে দেন নুরন্নাহার মির্জা কাশেম ট্রাস্টের চেয়ারম্যান মির্জা আজম। ছবি : বাংলারচিঠিডটকম

দরিদ্রদের হাতে অর্থ সহায়তা তুলে দেন নূরুন্নাহার-মির্জা কাশেম ট্রাস্টের চেয়ারম্যান মির্জা আজম। ছবি : বাংলারচিঠিডটকম

জাহিদুর রহমান উজ্জল, মাদারগঞ্জ প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

নূরুন্নাহার-মির্জা কাশেম মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে ৫০০ হতদরিদ্র পরিবারের মধ্যে নগদ অর্থ দেওয়া হয়েছে। ২২ মে বিকালে জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ী বাজারস্থ মির্জা আবুল কাশেমের বাসভবনে এই অর্থ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ট্রাস্টের চেয়ারম্যান আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সংসদ সদস্য মির্জা আজম।

এ সময় মির্জা আজম বলেন, সারা জীবনব্যাপী আমার বাবা ধর্মীয় প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। তাঁর স্বপ্ন ছিলো একটি ট্রাস্ট এর। যার মাধ্যমে সমাজের অসহায় মানুষের সহযোগিতা করা, ধর্মীয় প্রতিষ্ঠানে সাহায্য সহযোগিতা করা হবে। তিনি আরও বলেন, আমরা ভাই বোনেরা মিলে ১৪ একর সম্পত্তি ট্রাস্ট এর নামে দিয়ে এই নুরন্নাহার মির্জা কাশেম মেমোরিয়াল ট্রাস্ট গঠন করেছি। এই সম্পত্তি থেকে যা আয় হবে তা এতিমখানা, মসজিদ ও জনকল্যাণে ব্যয় করা হবে।

এই সময় নূরুন্নাহার-মির্জা কাশেম ট্রাস্ট এর ট্রাস্টি মাদারগঞ্জ পৌরসভার মেয়র মির্জা গোলাম কিবরিয়া কবির, মির্জা জিল্লুর রহমান শিপন, মির্জা গোলাম মওলা সোহেল বক্তব্য রাখেন।

ট্রাস্টি মাদারগঞ্জ পৌরসভার মেয়র মির্জা গোলাম কিবরিয়া কবির জানান, এবারের করোনার সংকটকালে হতদরিদ্র ও নিম্নআয়ের ৫০০ মানুষের মাঝে ১ হাজার করে নগদ টাকা দেওয়া হলো।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জন্মদিনে প্রধানমন্ত্রীকে শিশু-কিশোরদের শুভেচ্ছা

নূরুন্নাহার-মির্জা কাশেম মেমোরিয়াল ট্রাস্ট দিলো দরিদ্রদের অর্থ সহায়তা

আপডেট সময় ১০:১৬:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২০