ঢাকা ০৪:৩২ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু ১২ সেপ্টেম্বর, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভালো ও সৎ মানুষের রাজনীতিতে আসা প্রয়োজন : তথ্যমন্ত্রী সড়ক দুর্ঘটনা রোধে মাদারগঞ্জে ছাত্রদলের সচেতনতামূলক কর্মসূচি জামালপুরে প্রয়াত বেগম খালেদা জিয়ার কারামুক্তি দিবস পালিত ইসলামপুরে বিদ্যুৎস্পৃষ্টে অটোরিকশা চালকের মৃত্যু বিয়ের প্রলোভনে ধর্ষণের দায়ে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন জালে জড়ানো জেলে জীবন, হয়ত মাছে-নয়ত ঋণে কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী বকশীগঞ্জে বিদ্যুৎ স্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু

শেরপুরে জীবাণুনাশক স্প্রে মেশিন স্থাপন করেছে নকলা পৌরসভা

নকলা কাচারি সড়কের প্রবেশ পথে জীবাণুনাশক স্প্রে মেশিন স্থাপন করেছে নকলা পৌরসভা। ছবি : বাংলারচিঠিডটকম

শফিউল আলম লাভলু, নকলা প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

করোনাভাইরাসের সংক্রমণ থেকে বাজারের ব্যবসায়ী ও ক্রেতা সাধারণকে রক্ষা করার জন্য শেরপুরের নকলা উপজেলার কাচারি সড়কের প্রবেশ পথে জীবাণুনাশক স্প্রে মেশিন স্থাপন করেছে নকলা পৌরসভা।

১৯ মে বিকেলে নকলা পৌরসভার মেয়র মো. হাফিজুর রহমান লিটনের সার্বিক ব্যবস্থাপনায় তৈরিকৃত জীবাণুনাশক স্প্রে মেশিনের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদুর রহমান।

এ সময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, ইউনিয়ন পরিষদের পরিষদের চেয়ারম্যান আনিসুর রহমান সুজাসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এ সময় মেয়র হাফিজুর রহমান লিটন বলেন, বর্তমান সরকার সবসময় দুঃস্থ জনগণের পাশে আছেন। পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি ও উপজেলা প্রশাসনও করোনা পরিস্থিতি মোকাবেলায় জনকল্যাণে কাজ করছে। সরকারি নির্দেশনা মেনে সকলকে ঘরে অবস্থান করে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করার আহ্বান জানান।

আপলোডকারীর তথ্য

সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু ১২ সেপ্টেম্বর, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

শেরপুরে জীবাণুনাশক স্প্রে মেশিন স্থাপন করেছে নকলা পৌরসভা

আপডেট সময় ১১:২৯:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২০