ঢাকা ০২:২৯ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ওয়েজবোর্ড বাস্তবায়নে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী লটারির মাধ্যমে সাব-রেজিস্ট্রার বদলি ৬ অক্টোবর সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিনের স্মরণসভা অনুষ্ঠিত যানবাহন চালকদের দক্ষতা বৃদ্ধিতে জামালপুরে বিআরটিএ’র প্রশিক্ষণ কর্মশালা সরিষাবাড়ীতে অনলাইন জুয়ার ‘সম্রাট’ সবুজ গ্রেপ্তার দুর্গাপূজা : মাদারগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত নকলায় পূজা মণ্ডপে জিআর চাল বিতরণ করলেন এমপি ডেঙ্গু প্রতিরোধে নকলায় মশক নিধন, পরিচ্ছন্নতা কার্যক্রম শেরপুরে মাদকের বিরুদ্ধে অবস্থান নেয়ায় ছাত্রদল নেতার উপর হামলা : বিচার দাবি

কালবৈশাখী ঝড়ে গাছের ডালচাপায় ইজিবাইকচালক নিহত

ইজিবাইকচালক আব্দুল মান্নানের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা। ছবি : বাংলারচিঠিডটকম

জ্যেষ্ঠ প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

জামালপুর শহরে কালবৈশাখী ঝড়ের সময় গাছের ডাল ভেঙে পড়ে আব্দুল মান্নান (৪৫) নামে একজন ইজিবাইকচালক নিহত হয়েছেন। ৫ মে বিকেলে সিভিল সার্জন কার্যালয়ের সামনে ঝড়ের সময় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। মৃত আব্দুল মান্নান মেলান্দহ উপজেলার হাজরাবাড়ি বাজার এলাকার চান মিয়ার ছেলে। তিনি জামালপুর শহরের নাওভাঙ্গাচরের একটি ভাড়াবাসায় সপরিবার থাকতেন।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, ৫ মে বিকেল সোয়া ৪টার দিকে কালবৈশাখী ঝড়ের সময় আব্দুল মান্নান তার ইজিবাইকটি নিয়ে শহরের পাথালিয়ার দিকে যাচ্ছিলেন। ইজিবাইকটি সিভিল সার্জন কার্যালয়ের সামনে পৌঁছালে প্রধান সড়কের পাশে থাকা গাছের বড় ডাল ভেঙে ইজিবাইকের ওপর পড়ে। এতে গাছের ডালচাপায় ইজিবাইক চালক আব্দুল মান্নান ঘটনাস্থলেই নিহত হন। খবর পেয়ে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসকর্মীরা ঘটনাস্থলে গিয়ে গাছের ডাল সরিয়ে আব্দুল মান্নানকে মৃত অবস্থায় উদ্ধার করেন। গাছের ডালচাপায় তার ইজিবাইকটি সম্পূর্ণ ভেঙে ক্ষতিগ্রস্ত হয়।

জামালপুর ফায়ার সার্ভিস স্টেশনের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মো. আফসার উদ্দিন এ প্রতিবেদককে জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গাছের বড় ডালটি সরিয়ে আব্দুল মান্নানকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। তবে ইজিবাইকটিতে আর কোনো যাত্রী ছিলো না। পরে তার স্বজনরা মরদেহ নিয়ে গেছেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

কালবৈশাখী ঝড়ে গাছের ডালচাপায় ইজিবাইকচালক নিহত

আপডেট সময় ০১:২১:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ৬ মে ২০২০