ঢাকা ০৫:৪৪ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাহাদুরাবাদ-বালাসি রুটে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবিতে দেওয়ানগঞ্জে মানববন্ধন দেশকে নিয়ে স্বপ্নযাত্রার পথে মাদকের প্রতিবন্ধকতা ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে : ওয়ারেছ আলী মামুন সরিষাবাড়ীতে শাপলা ফুল তুলতে গিয়ে বিলের পানিতে ডুবে শিশুর মৃত্যু জামালপুরে উন্নয়ন সংঘ সিডস প্রকল্পের উদ্যোগে বাল্যবিয়ে বন্ধে মানববন্ধন অনুষ্ঠিত সরকারি দপ্তরে প্রবেশে বাধা দেওয়ার অভিযোগ মাদারগঞ্জের এক শিক্ষকের বিরুদ্ধে জামালপুরে জেন্ডার সহিংসতা রোধে কার্যদলের সভা অনুষ্ঠিত বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগ করতে হবে : কৃষিমন্ত্রী অটোরিকশাচালক নায়েব হত্যার ঘটনায় ৬ জন গ্রেপ্তার মাদারগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু

শেরপুরে করোনা উপসর্গ নিয়ে ফেরিওয়ালার মৃত্যু, ১৫০ বাড়ি লকডাউন

সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর
বাংলারচিঠিডটকম

শেরপুরে করোনা উপসর্গ নিয়ে এক ফেরিওয়ালার মৃত্যু হয়েছে। তার নাম লুড্ডু মিয়া। ১৫ এপ্রিল সকালে জেলা সদর হাসপাতালে নেয়ার পথে ওই ফেরিওয়ালার মৃত্যু হয়। তার বাড়ি পৌর শহরের মধ্য চাপাতলী এলাকায় । তিনি জ্বর, সর্দি ও শ্বাসকষ্টে ভুগছিলেন। এনিয়ে করোনা উপসর্গে জেলায় চারজনের মৃত্যু হলো।

মৃতের পরিবারের সদস্যরা জানায়, ১২ এপ্রিল থেকে লুড্ডু মিয়া জ্বর ও সর্দিতে ভোগছিলেন। ১৪ এপ্রিল রাত থেকে শুরু হয় তীব্র শ্বাসকষ্ট। পরে মুঠোফোনে চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধ খাওয়ানো হয়। কিন্তু তারপরও তার শারীরিক অবস্থার কোন উন্নতি হয়নি। ১৫ এপ্রিল সকালে জেলা সদর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক মোবারক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মৃতের শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। তা পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে।

এ ঘটনায় মৃতের বাড়িসহ আশপাশের ১৫০টি বাড়ি লকডাউন করেছে জেলা প্রশাসন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাহাদুরাবাদ-বালাসি রুটে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবিতে দেওয়ানগঞ্জে মানববন্ধন

শেরপুরে করোনা উপসর্গ নিয়ে ফেরিওয়ালার মৃত্যু, ১৫০ বাড়ি লকডাউন

আপডেট সময় ০৬:৫৮:১৪ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২০