ঢাকা ০৩:৩৬ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জন্মদিনে প্রধানমন্ত্রীকে শিশু-কিশোরদের শুভেচ্ছা জামালপুরে নারী উদ্যোক্তাকে মারধর, হামলাকারীদের শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন জামালপুরে উদ্বোধন হলো টার্ফ এন্ড ক্যাফে জামালপুরে বিশ্ব শিশু অধিকার দিবস পালিত দোস্ত এইডের শিক্ষাবৃত্তির আওতায় উচ্চশিক্ষায় স্বপ্নপূরণের পথে শিক্ষার্থীরা আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী এআই নিয়ন্ত্রণে ‘বৈশ্বিক বিধিবিধানের’ বিরোধিতা যুক্তরাষ্ট্রের: ট্রাম্প জননিরাপত্তা নিশ্চিতে ৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন আওয়ামী লীগের নৈরাজ্যর প্রতিবাদে জামালপুরে কৃষকদলের বিক্ষোভ মিছিল

ডাংধরায় ট্রাক্টর উল্টে মালিকের মৃত্যু

বোরহানউদ্দিন, সানন্দবাড়ী (দেওয়ানগঞ্জ) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়নের মাষ্টারপাড়া গ্রামে ট্রাক্টর উল্টে গুরুতর আহত ট্রাক্টরটির মালিক কবির (৩৭) ১১ এপ্রিল সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।

জানা গেছে, ১০ এপ্রিল সকালে ট্রাক্টর চালকের অনুপস্থিতিতে ট্রাক্টরের মালিক কবির নিজে বাড়তি ভাড়া মারতে যায়। মাটি ভর্তি ট্রাক্টর নিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাড়ির পাশেই পুকুরে পড়ে গুরুতর আহত হন তিনি। তাৎক্ষণিক স্থানীয় ও স্বজনরা তাকে উদ্ধার করে কুড়িগ্রাম জেলার রাজীবপুর উপজেলা হাসপাতালে নেন। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসক সাধারণ চিকিৎসা দিয়ে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১১ এপ্রিল সকালে তার মৃত্যু হয়।

এ বিষয়ে ডাংধরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ মো. মাসুদ বলেন, গতকাল (১০ এপ্রিল) সে এক্সিডেন্ট করেছিলো। আজ মারা গেছে।

সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক হাবিবুর রহমান বলেন, আমি আপনার কাছে জানতে পারলাম, মালিক মারা গেছে বিধায় কেউ জানায় নি।প্রতিপক্ষ না থাকায় এমনটা হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জন্মদিনে প্রধানমন্ত্রীকে শিশু-কিশোরদের শুভেচ্ছা

ডাংধরায় ট্রাক্টর উল্টে মালিকের মৃত্যু

আপডেট সময় ০১:৪৮:৩০ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২০