ঢাকা ০৫:৩১ অপরাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী প্রশাসনের প্রতিটি স্তরে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে : তথ্য প্রতিমন্ত্রী স্কুলজীবনে শিক্ষকদের স্মৃতি : শাহ মোহাম্মদ মনিরুজ্জামান প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের ছাগল পেল ১২০ পরিবার মিডিয়া শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হয় : মির্জা ফখরুল রাষ্ট্র পরিচালনা সম্পর্কে জনগণের সঠিক ধারণা নির্ভর করে গণমাধ্যমের ওপর : তথ্যমন্ত্রী কাজী নজরুল আমাদের ভবিষ্যৎ প্রজন্মের প্রেরণার উৎস: প্রধানমন্ত্রী ১২ কেজি এলপিজির দাম কমলো ৩৫৭ টাকা অনলাইন জুয়া, ডিজিটাল বেটিং ও ম্যাচ ফিক্সিং ঠেকাতে ‘জুয়া প্রতিরোধ বিল, ২০২৬’ পাস সঙ্গীত বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মানুষের মধ্যে অনন্য সেতুবন্ধ : মার্কিন রাষ্ট্রদূত

বকশীগঞ্জে এবার হাসপাতালের বাবুুর্চীর করোনা শনাক্ত!

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলা হাসপাতালের জ্যেষ্ঠ স্টাফ নার্স (৫৬) করোনা শনাক্ত হওয়ার পর এবার বাবুর্চীর (৩৮) শরীরে করোনা ভাইরাস পাওয়া গেছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক প্রতাপ নন্দী ১১ এপ্রিল বিকাল সাড়ে ৫ টায় এ তথ্য নিশ্চিত করেন।

তার বাড়ি বকশীগঞ্জ উপজেলার বগারচর গ্রামে। তিনি বকশীগঞ্জ উপজেলা হাসপাতালের কোয়াটারেই থাকেন।

এর আগে ৯ এপ্রিল তার নমুনা সংগ্রহ করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ নিয়ে বকশীগঞ্জ উপজেলায় দুই জনের করোনাভাইরাস শনাক্ত হলো।

জানা গেছে, গত ৯ এপ্রিল বকশীগঞ্জ উপজেলা হাসপাতালের এক নার্স করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর বকশীগঞ্জ উপজেলায় চরম আতঙ্ক দেখা দেয়। ওই নার্স শনাক্তের পর ৯ এপ্রিল ওই হাসপাতালের বাবুর্চীর (৩৮) নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়।

১১ এপ্রিল বিকালে নমুনা পরীক্ষায় ওই বাবুর্চীর করোনা প্রতিবেদন পজেটিভ আসে।

প্রতিবেদন আসার পর বকশীগঞ্জ উপজেলা হাসপাতালের পক্ষ থেকে তাকে বিকালেই জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন সেন্টারে পাঠনো হয়েছে।

তবে তার শরীরে করোনার কোন উপসর্গ পাওয়া যায় নি বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক প্রতাপ নন্দী।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী

বকশীগঞ্জে এবার হাসপাতালের বাবুুর্চীর করোনা শনাক্ত!

আপডেট সময় ০৮:০১:৪২ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২০