ঢাকা ১২:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুর এপির বার্ষিক শিখন সমাবেশ অনুষ্ঠিত মাদারগঞ্জে নারী এক গাঁজা ব্যবসায়ীকে ৩ মাসের কারাদণ্ড শেরপুর সদর ও নকলা উপজেলায় পাখি শিকার বন্ধে বিশেষ অভিযান ইসলামপুরে ১২৮টি প্রধান শিক্ষকের পদ শূন্য, দিনদিন ঝরে পড়ছে শিক্ষার্থীরা আওয়ামী লীগের নৈরাজ্য-অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে মাদারগঞ্জে পৌর বিএনপির বিক্ষোভ মিছিল স্বৈরাচারের সাথে আঁতাত করলে জামায়াত রাজনীতি করার সুযোগ পাবে না : ওয়ারেছ আলী মামুন জামালপুরে প্রাইম ব্যাংক এজেন্ট ব্যাংকিং শুভ উদ্বোধন মাদারগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইলেকট্রিশিয়ান আহত, সাব-জোনাল অফিস ঘেরাও-ভাঙচুর শেরপুর যুবদলের সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক শওকত হোসেন আওয়ামী লীগের পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে জামালপুরে যুবদলের বিক্ষোভ মিছিল

শেরপুরে আরো একজনের দেহে করোনা শনাক্ত

সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর
বাংলারচিঠিডটকম

শেরপুরে আরো একজনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। তার বাড়ি জেলার ঝিনাইগাতী উপজেলার মানিককুড়া গ্রামে। ১০ এপ্রিল সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন সিভিল সার্জন চিকিৎসক এ কে এম আনোয়ারুর রউফ।

সিভিল সার্জন জানান, ৯ এপ্রিল ওই ব্যাক্তির নমুনা ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিট ল্যাবরেটরিতে পাঠানো হয়েছিল। এ নিয়ে জেলায় দুই নারী এক শিশু সহ পাঁচজন করোনা আক্রান্ত হলো। আক্রান্তদের স্ব স্ব উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ইউনিটে নিয়ে চিকিৎসা করা হচ্ছে। সংশ্লিষ্ট এলাকাগুলোর তিনশতাধিক বাড়ি লকডাউন ঘোষণা করা হয়েছে।

এদিকে, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এহছানুল মামুন জানান, করোনা সংক্রমণের বিস্তৃতি ঠেকাতে ওষুধ, কৃষিপণ্য, জরুরি সেবা ব্যতিত জেলার সকল প্রকার দোকানপাট, কাঁচাবাজার দুপুর ২টা পর্যন্ত খোলা রাখার সময়সীমা নির্ধারণ করে গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

জামালপুর এপির বার্ষিক শিখন সমাবেশ অনুষ্ঠিত

শেরপুরে আরো একজনের দেহে করোনা শনাক্ত

আপডেট সময় ১১:৫২:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২০