ঢাকা ০৭:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রবীণদের স্বার্থরক্ষায় বাংলাদেশের বর্তমান সরকার সচেতন এবং সতর্ক রয়েছে : প্রধানমন্ত্রী প্রতিটি মানুষের বার্ধক্য নিরাপদ ও মর্যাদাপূর্ণ হওয়া আবশ্যক : রাষ্ট্রপতি দুর্গাপূজা পালনে সকল নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ-তুরস্কের মধ্যে বিমান চলাচল ও পর্যটন খাতে সহযোগিতা জোরদারের আহ্বান পর্যটন মন্ত্রীর মাদারগঞ্জে ২২ জনকে প্রায় ৯ লাখ টাকার ঋণ সহায়তা প্রদান কমরেড মনজুরুল খানের ৮১তম জন্মদিনে বিনামূল্যে চক্ষুচিকিৎসা সেবা নকলায় ভারতীয় ৩৭ বোতল এস্কাফ সিরাপসহ তরুণী আটক মাদারগঞ্জে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত ১২ দফা দাবিতে জামালপুরে নিকাহ রেজিস্ট্রারদের স্মারকলিপি পেশ ইসলামপুরে পাঁচ দোকান ভস্মীভূত, ২০ লাখ টাকার ক্ষতি

বকশীগঞ্জ সরকারি কিয়ামত উল্লাহ কলেজে যোগ দিলেন ৩৬তম বিসিএসের ছয় কর্মকর্তা

অধ্যক্ষ মো. ইদ্রিস আলীর সাথে নতুন যোগ দেওয়া ছয়জন প্রভাষক। ছবি : বাংলার চিঠি ডটকম

বকশীগঞ্জ প্রতিনিধি, জামালপুর ॥
জামালপুরের বকশীগঞ্জ সরকারি কিয়ামত উল্লাহ কলেজে প্রভাষক হিসেবে যোগ দিয়েছেন ৩৬তম বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের ছয় কর্মকর্তা।

তারা ৩ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে কলেজে যোগদান করেন। এর আগে তারা ৩৬তম বিসিএস শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হন।

যোগদান করা কর্মকর্তারা হলেন মো. সাইফুল ইসলাম প্রভাষক (অর্থনীতি), মো. ফজলে আমিন প্রভাষক (দর্শন), হাবিবুর রহমান প্রভাষক (পদার্থ বিজ্ঞান), সাদ্দাম মোর্শেদ তালুকদার প্রভাষক (পদার্থ বিজ্ঞান), মমিনুল ইসলাম প্রভাষক (রসায়ন বিজ্ঞান) ও সাঈদ আসাদুল্লাহ প্রভাষক ( ব্যবস্থাপনা)।

কলেজের অধ্যক্ষ মো. ইদ্রিস আলী, শিক্ষক পরিষদের সম্পাদক প্রভাষক রবিউল ইসলামসহ সকল প্রভাষক ও প্রদর্শক তাদেরকে বরণ করে নেন।

৩৬তম ক্যাডারদের যোগদানে এই কলেজের শিক্ষার আরো মানোন্নয়ন ঘটবে বলে আশা করা হচ্ছে। দীর্ঘদিন ধরে সরকারি এই প্রতিষ্ঠানে বিজ্ঞান বিভাগের শিক্ষকসহ বেশির ভাগ পদে শিক্ষকের পদ শূন্য ছিল।

অধ্যক্ষ মো. ইদ্রিস আলীর ঐকান্তিক চেষ্টার কারণে ছয় প্রভাষকের পদায়ন সম্ভব হয়েছে বলে বিশেষ সূত্রে জানা গেছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রবীণদের স্বার্থরক্ষায় বাংলাদেশের বর্তমান সরকার সচেতন এবং সতর্ক রয়েছে : প্রধানমন্ত্রী

বকশীগঞ্জ সরকারি কিয়ামত উল্লাহ কলেজে যোগ দিলেন ৩৬তম বিসিএসের ছয় কর্মকর্তা

আপডেট সময় ০৭:৩২:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ সেপ্টেম্বর ২০১৮