ঢাকা ০৪:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

জামালপুরে পত্রিকার হকারদের মাঝে বিএনপির খাদ্য সহায়তা

সংবাদপত্রের হকারদের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করেন বিএনপিনেতা শাহ মো. ওয়ারেছ আলী মামুন। ছবি : বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

করোনাভাইরাসের প্রভাবে কর্মহীন হয়ে পড়া বিভিন্ন সংবাদপত্রের ৫০ জন হকারকে খাদ্য সহায়তা দিয়েছে জামালপুর জেলা বিএনপি। কর্মহীন মানুষদের মাঝে বিএনপির খাদ্য সহায়তা কর্মসূচির অংশ হিসেবে ৮ এপ্রিল সকালে হকারদের মাঝে এ খাদ্য সহায়তা দেওয়া হয়।

জানা গেছে, ৮ এপ্রিল বেলা ১১টার দিকে জেলা বিএনপি কার্যালয়ের সামনে সামাজিক দূরত্ব বজায় রেখে ৫০ জন হকারদের মাঝে চাল-ডালের ব্যাগ তুলে দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আইনজীবী শাহ মো. ওয়ারেছ আলী মামুন। প্রতিজন হকার পেয়েছেন চার কেজি চাল, এক কেজি মসুর ডাল ও এক কেজি করে আলু।

পরে বিএনপিনেতা শাহ মো. ওয়ারেছ আলী মামুন জামালপুর পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের আলীনগর, তেতুলিয়া ও বামুনপাড়ায় এলাকায় ৭০০ কর্মহীন দরিদ্র মানুষের মাঝে চাল, ডাল ও আলু বিতরণ করেন। জেলা বিএনপি ও অঙ্গদলের নেতা-কর্মীরাও এই ত্রাণ বিতরণে অংশ নেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামালপুরে পত্রিকার হকারদের মাঝে বিএনপির খাদ্য সহায়তা

আপডেট সময় ০৫:০৯:৩৮ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২০