ঢাকা ০৯:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নকলায় দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আগুন, ততক্ষণে পুড়ে ছাই সবকিছু শেরপুরে পূবালী ব্যাংকের ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন ৩৫ বিজিবির অভিযান : ভারতীয় মদ, কসমেটিকস পণ্য উদ্ধার একদিকে নদীভাঙন প্রতিরোধ : অন্যদিকে ড্রেজার বসিয়ে বালু লুট : এলাকাবাসীর চরম ক্ষোভ মাদারগঞ্জে ১২৮ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, ব্যাহত পাঠদান বকশীগঞ্জে বৃদ্ধা নুরেদার ঘর পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা সড়ক দুর্ঘটনায় ওমর সানি নিহত বিএনপিনেতা শাহ্ মাসুদের গণসংযোগ, লিফলেট বিতরণ শেরপুরে মানবাধিকার সংগঠন ‘আমাদের আইন’ এর ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত দেশের উন্নয়নের লক্ষ্যে কাজ করছে বিএনপি সরকার : মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত

শেরপুরে করোনায় আক্রান্ত দুই নারী সুস্থ আছেন : আক্রান্তদের বাড়িতে খাদ্যসামগ্রী পৌঁছে দিলেন এসপি

পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম করোনায় আক্রান্ত রোগীদের বাড়িতে গিয়ে খাদ্যসামগ্রী পৌঁছে দেন। ছবি : বাংলারচিঠিডটকম

সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর
বাংলারচিঠিডটকম

শেরপুরে করোনায় আক্রান্ত দুই নারী সুস্থ আছেন। বিষয়টি নিশ্চিত করে জেলার সিভিল সার্জন চিকিৎসক এ কে এম আনোয়ারুর রউফ বলেন, রোগীদের মারাত্মক কোন সমস্যা নেই। একটু কাশি ও দুর্বলতা থাকলেও তারা ভালো আছেন। ৭ এপ্রিল সকালে তিনি এ তথ্য জানান। অন্যদিকে ৬ এপ্রিল বিকেলে পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম আক্রান্ত রোগীদের বাড়িতে গিয়ে খাদ্যসামগ্রী পৌঁছে দেন। এ সময় তিনি আশপাশের লকডাউন বাড়িগুলো পরিদর্শন করেন। এবং সবাইকে সর্তক থাকার পরামর্শ দেন।

স্বাস্থ্য বিভাগ জানায়, রোগীদের মধ্যে একজন সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের মধ্যবয়রা সরকারবাড়ি গ্রামের গৃহবধূ, আরেকজন শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মী। ৫ এপ্রিল করোনা পজেটিভ রিপোর্ট আসার পর ২৫০ শয্যার জেলা সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে রেখে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

রোগীরা করোনা পজেটিভ হলেও অতি অল্প সময়ের মধ্যে তারা বাড়ি ফিরে যাবেন বলে আশা প্রকাশ করেছেন সিভিল সার্জন।

আপলোডকারীর তথ্য

নকলায় দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আগুন, ততক্ষণে পুড়ে ছাই সবকিছু

শেরপুরে করোনায় আক্রান্ত দুই নারী সুস্থ আছেন : আক্রান্তদের বাড়িতে খাদ্যসামগ্রী পৌঁছে দিলেন এসপি

আপডেট সময় ০৭:০১:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২০