ঢাকা ০৪:৫০ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শ্রীবরদীতে ফলবান কলাগাছ কর্তন : গ্রেপ্তার ২ বুকের পাটা থাকলে এখনই আসেন, ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে চাই না : তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান সরিষাবাড়ী উপজেলা যুব ইউনিয়ন কমিটিতে সভাপতি রানা, এনায়েত সাধারণ সম্পাদক নির্বাচিত বকশীগঞ্জে মাধ্যমিক বিদ্যালয়ে চলছে প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম পিয়ারপুরে অবৈধ ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন জাতিসংঘ সফর শেষে নিউইয়র্ক ছাড়লেন প্রধানমন্ত্রী বাংলাদেশের পর্যটনশিল্পকে বিশ্বমানের শিল্পে উন্নীত করা আমাদের উন্নয়ন পরিকল্পনার অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী ১ হাজার ৪৯৮ পর্যটন আকর্ষণ নিয়ে জাতীয় মহাপরিকল্পনা গ্রহণ করা হচ্ছে : রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর জাতিসংঘ ভাষণের প্রশংসা সুশীল সমাজ ও সাধারণ মানুষের চীনের প্রেসিডেন্ট সি চিনকে নতুন বলরুম নির্মাণস্থল ঘুরিয়ে দেখালেন ট্রাম্প : হোয়াইট হাউস

ইসলামপুরে ৫ জন হোম কোয়ারেন্টিনে

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের ইসলামপুর উপজেলায় বিদেশফেরত পাঁচ ব্যক্তিকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। প্রাণঘাতী করোনাভাইরাস থেকে রক্ষা পেতে বিদেশফেরত ব্যক্তিদের ব্যাপারে কঠোর অবস্থানে রয়েছেন উপজেলা প্রশাসন, থানা ও স্বাস্থ্য বিভাগ।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক আবু তাহের জানান, যারা দেশে ফিরেছেন তাদেরকেও হোম কোয়ারেন্টিনে পর্যবেক্ষণে রাখা হয়েছে। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা প্রতিদিনই তাদের খোঁজ রাখছেন। প্রত্যেককে ১৪ দিন পর্যন্ত বাধ্যতামূলক বাড়ির ভেতর থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। এ পর্যন্ত উপজেলায় বিদেশফেরত পাঁচজনকে হোম কোয়ারেন্টিনের আওতায় আনা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মিজানুর রহমান জানান, ইসলামপুরবাসীকে নানাভাবে সচেতন করে তুলতে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে উপজেলা প্রশাসন। সকলের সহযোগিতা কামনা করে তিনি বলেন, বিদেশফেরত কোন ব্যক্তি হোম কোয়ারেন্টিনে থাকতে অনীহা দেখালে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। করোনা রোগীর উপসর্গ দেখা দিলে তাৎক্ষণিকভাবে তাকে উপজেলা আইসোলেশন ইউনিটে নেয়া হবে।

আপলোডকারীর তথ্য

শ্রীবরদীতে ফলবান কলাগাছ কর্তন : গ্রেপ্তার ২

ইসলামপুরে ৫ জন হোম কোয়ারেন্টিনে

আপডেট সময় ০৮:২৯:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২০