ঢাকা ১২:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিএনপিনেতা শাহ মাসুদের নির্বাচনী গণসংযোগ, লিফলেট বিতরণ মেলান্দহে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ইটভাটার চিমনি ধ্বংস বকশীগঞ্জে অ্যাপসে সার বিতরণের অবহিতকরণ সভা অনুষ্ঠিত মাদারগঞ্জ : সিলিং ফ্যানে ঝুলে যুবকের আত্মহত্যা মরিয়ম হত্যা : খুনির দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জামালপুরে মানববন্ধন মাদারগঞ্জে ট্রান্সফরমার চুরি, গ্রেপ্তার ৫ মরিয়ম হত্যা : জড়িতদের বিচারের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন বকশীগঞ্জে দশানী নদীতে সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন ‘উপমহাদেশের রাজনীতি : স্মরণীয় ব্যক্তিত্ব’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও গ্রন্থের পাঠ-পর্যালোচনা মোটরসাইকেলে আগুন দিয়ে ফাঁসানোর চেষ্টা, প্রতিবাদে সংবাদ সম্মেলন

দেশের উন্নয়নে যুবসমাজের আইসিটি সম্ভাবনা কাজে লাগান : রাষ্ট্রপতি

বাংলারচিঠিডটকম ডেস্ক : রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ দেশের সার্বিক উন্নয়নে যুবসমাজের আইসিটি সম্ভাবনাকে কাজে লাগাতে সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি ৬ ফেব্রুয়ারি আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি)-তে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়ার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) আয়োজিত বেসিস সফটএক্সপো ২০২০ এর উদ্বোধনী অনুষ্ঠানে এ আহ্বান জানান।

তিনি বলেন, চতুর্থ শিল্পবিপ্লবের সূচনায় আমাদের বিপুল সংখ্যক মেধাবী ও সম্ভাবনাময় তরুণ সমাজকে যথাযথভাবে কাজে লাগিয়ে আমাদেরও বিশ্বমানের সফটওয়ার ও সলিউশন্স উদ্ভাবনের কাজকে এগিয়ে নিতে হবে। জাতীয় তথ্যপ্রযুক্তি নীতিমালাকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতের উন্নয়নে একটি কার্যকর মাইলফলক উল্লেখ করে তিনি বলেন, আইসিটি নীতিমালা পরিপূর্ণভাবে বাস্তবাবায়ন করা সম্ভব হলে যুবসমাজের কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধির পাশাপাশি স্থানীয় সফটওয়ার কোম্পানিগুলোর ব্যবসায় গতিশীলতা আসবে এবং তাদের ব্যবসায়িক ঝুঁকি কমবে।

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়ার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) আয়োজিত ‘বেসিস সফটএক্সপো ২০২০’-এর প্রশংসা করে রাষ্ট্রপতি বলেন, ‘বাংলাদেশকে ২০২১ সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশে পরিণত করতে এই এক্সপো একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে আমি মনে করি।’

তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়নে নতুন নতুন সফটওয়ারের উদ্ভাবন ও এর যথাযথ ব্যবহার নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়ে রাষ্ট্রপতি হামিদ সাইবার ক্রাইম এ খাতের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে পারে বলে আশঙ্কা ব্যক্ত করেন।

সাইবার ক্রাইম ও প্রযুক্তির অপব্যবহার প্রসঙ্গে তিনি বলেন, ‘তথ্যপ্রযুক্তির ব্যবহার যেমন মানুষের জীবনযাত্রাকে সহজ করেছে এবং ঘরে বসেই বিভিন্ন সেবা পাচ্ছে তেমনি এর অপব্যবহারও মানুষকে দুশ্চিন্তায় ফেলেছে।’ রাষ্ট্রপতি বলেন, হ্যাকিং ও ক্রেডিট কার্ড জালিয়াতিসহ বিভিন্ন সাইবার ক্রাইম এ খাতের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে পারে। তাই অন্যের মুখাপেক্ষী না হয়ে নিজস্ব প্রযুক্তি উদ্ভাবনকে অগগ্রধিকার দিতে হবে।

রাষ্ট্রপতি তথ্যপ্রযুক্তি খাতে উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে সকলকে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, সরকারের আইসিটি বিভাগ ২০২১ সালের মধ্যে দেশের তথ্য ও প্রযুক্তি খাতকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, এমপি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের জ্যেষ্ঠ সচিব এন এম জিয়াউল আলম, বেসিস-এর সভাপতি সৈয়দ আলমাস কবীর, সংশ্লিষ্ট সচিবগণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।সূত্র:বাসস।

আপলোডকারীর তথ্য

বিএনপিনেতা শাহ মাসুদের নির্বাচনী গণসংযোগ, লিফলেট বিতরণ

দেশের উন্নয়নে যুবসমাজের আইসিটি সম্ভাবনা কাজে লাগান : রাষ্ট্রপতি

আপডেট সময় ১০:৪০:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২০