ঢাকা ০৮:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব বই সরবরাহের নির্দেশ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর সব জেলায় খাদ্যের মান পরীক্ষাগার স্থাপনে জাইকার সহযোগিতা প্রয়োজন : জনপ্রশাসন উপদেষ্টা চার দিনের সফর শেষে টোকিও ছাড়লেন প্রধানমন্ত্রী জাপানে টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী আগামী সপ্তাহের নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থীকে বাদ দেওয়ার দাবি ট্রাম্পের স্বাধীন গণমাধ্যমের অধিকার সুরক্ষায় মিশরের প্রতি ইইউর আহ্বান শব্দদূষণের নতুন ৪টি উৎস শনাক্ত পরিবেশ অধিদপ্তরের ব্যর্থ কর্মকর্তাদের সরিয়ে দেওয়া হবে : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বিশ্ব হাত ধোয়া দিবসে দেওয়ানগঞ্জে জেসমিন প্রকল্পের আলোচনা সভা অনুষ্ঠিত দক্ষ নাবিক তৈরিতে কোনো কম্প্রোমাইজ নয় : নৌপরিবহন সচিব

দুর্নীতির অভিযোগে বাংলাদেশ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি বিলুপ্ত

জ্যেষ্ঠ প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

নতুন পাঠ্যপুস্তক বিতরণে শিক্ষার্থীদের কাছ থেকে টাকা আদায় এবং ম্যানেজিং কমিটির আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ময়মনসিংহ কর্তৃপক্ষ জামালপুর সদর উপজেলার বাংলাদেশ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি ভেঙে দিয়েছে। ২১ জানুয়ারি এই শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক ড. মো. দিদারুল ইসলাম স্বাক্ষরিত এক পত্রে এ আদেশ জারি করা হয়েছে।

বিদ্যালয় পরিদর্শকের ওই আদেশে বলা হয়েছে, এবছরের পাঠ্যপুস্তক উৎসবে সরকারি নির্দেশনা অমান্য করে পাঠ্যপুস্তক বিতরণের অজুহাতে বাংলাদেশ উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের কাছ থেকে বিভিন্ন ফি আদায় এবং ম্যানেজিং কমিটির বিরুদ্ধে বিভিন্ন প্রকার আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠে। এসব অভিযোগের ভিত্তিতে ময়মনসিংহ শিক্ষা বোর্ডের তদন্ত প্রতিবেদন, জেলা শিক্ষা কর্মকর্তার তদন্ত প্রতিবেদন এবং ম্যানেজিং কমিটির সভাপতিকে কারণ দর্শানোর সন্তোষজনক জবাব পাওয়া যায়নি।

এসব কারণে ২০০৯ সালের ম্যানেজিং কমিটি গঠন বিষয়ক প্রবিধানমালা এসআরও ৯৯ এর ৩৮(১) ধারায় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি ভেঙে দেওয়া হয়েছে। একই প্রবিধানমালার ৩৯(১) ধারায় বিদ্যালয়টির ম্যানেজিং কমিটির একটি আহ্বায়ক কমিটির অনুমোদন এবং আহ্বায়ক কমিটির মেয়াদকালের মধ্যে নিয়মিত ম্যানেজিং কমিটি গঠন করতে ব্যর্থ হলে বিদ্যালয়টির স্বীকৃতি বাতিলসহ শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা বন্ধ করা হবে বলেও ওই আদেশে বলা হয়েছে।

এ প্রসঙ্গে জামালপুর জেলা শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল হেলিম ফকির বাংলারচিঠিডটকমকে বলেন, বাংলাদেশ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি ভেঙে দেওয়া, আহ্বায়ক কমিটি গঠন ও পরবর্তীতে নিয়মিত ম্যানেজিং কমিটি গঠনের বিষয়ে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড কর্তৃপক্ষের আদেশপত্রটি আমি এখনও হাতে পাইনি। তবে এ আদেশের বিষয়টি আমি শুনেছি। আদেশপত্র হাতে পেলে বোর্ডের নির্দেশনা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গৃহীত হবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব বই সরবরাহের নির্দেশ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর

দুর্নীতির অভিযোগে বাংলাদেশ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি বিলুপ্ত

আপডেট সময় ০৭:২০:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২০