ঢাকা ০৮:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী বেনজির, হাদী হত্যা মামলার সন্দেহভাজনদের প্রত্যর্পণে সংযুক্ত আরব আমিরাত ও ভারতের দ্রুত সাড়ার অপেক্ষায় বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী নবম ওয়েজবোর্ড বাস্তবায়ন না হলে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়: তথ্যমন্ত্রী গিয়াস উদ্দিন প্রতিবন্ধী বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত জুলাই শহিদ দিবস : জামালপুরে আলোচনা সভা অনুষ্ঠিত জুলাই শহিদ দিবস : মাদারগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত খামারে মাটি ভরাটে প্রায় সাড়ে তিন কোটি টাকার সেতুর মুখ বন্ধ ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর কন্যাশিশু ধর্ষণের অভিযোগে ধর্ষক জনতার হাতে আটক যোগিরঘোপায় পানিবন্দি ২০০ পরিবার পেল বিএনপির ত্রাণ সহায়তা

বকশীগঞ্জে আমন ধান সংগ্রহে লটারির মাধ্যমে কৃষক নির্বাচন

বকশীগঞ্জে আমন ধান সংগ্রহে উন্মুক্ত লটারির মাধ্যমে কৃষক নির্বাচন করা হয়। ছবি : বাংলারচিঠিডটকম

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় ২০১৯-২০২০ মৌসুমে তৃণমূল পর্যায়ের কৃষকের কাছ থেকে সরাসরি অভ্যন্তরীন আমন ধান সংগ্রহের জন্য বিভিন্ন ইউনিয়নের কৃষক নির্বাচনের জন্য উন্মুক্ত লটারির মাধ্যমে কৃষক নির্বাচন সম্পন্ন করা হয়েছে।

উপজেলা প্রশাসনের সহযোগিতায় এবং উপজেলা খাদ্য বিভাগের কার্যালয়ের উদ্যোগে ৩ জানুয়ারি সকালে উপজেলা সম্মেলনে কক্ষে বিভিন্ন এলাকার কৃষকের উপস্থিতিতে লটারি করা হয়।

একটি পৌরসভা ও সাতটি ইউনিয়নের ১৩ হাজার ৫৪৯ জন কৃষকের প্রাথমিক তালিকা থেকে লটারির মাধ্যমে এক হাজার ৫৪৩ জন কৃষক নির্বাচন করা হয়। নির্বাচিত প্রত্যেক কৃষক এক হাজার ৪০ টাকা মন দরে এক টন করে ধান উপজেলা খাদ্য গুদামে সরবরাহ করবেন।

উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আ. স. ম. জামশেদ খোন্দকারের নেতৃত্বে উন্মুক্ত লটারি অনুষ্ঠানে বকশীগঞ্জ পৌরসভার মেয়র নজরুল ইসলাম সওদাগর, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয়, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আলমগীর আজাদ, উপজেলা খাদ্য পরিদর্শক শামীমা নাসরীন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. শহিদুল্লাহ, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলসানা খাতুন, বগারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম লিচু ও উপজেলা শিল্প ও বণিক সমিতির সভাপতি মানিক সওদাগরসহ স্থানীয় পযার্য়ের কৃষকগণ উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসনের এ রকম উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সাধারণ কৃষকরা।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী

বকশীগঞ্জে আমন ধান সংগ্রহে লটারির মাধ্যমে কৃষক নির্বাচন

আপডেট সময় ০৬:২৩:৪০ অপরাহ্ন, শুক্রবার, ৩ জানুয়ারী ২০২০