ঢাকা ০৭:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শেরপুরের গারো পাহাড়ে বিশ্ব হাতি দিবস পালিত স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির ১০ বছর করে আটকাদেশ ইসলামপুরে স্বাক্ষর জাল করে এতিম খানার অর্থ আত্মসাতের অভিযোগ মাদারগঞ্জে ১৫ শিক্ষাপ্রতিষ্ঠানে এসএসসির ফল বিপর্যয়, ৪৩৯ জনে পাস ১১১ জামালপুরে সাক্ষরতা কর্মসূচির অগ্রগতি পর্যালোচনা বিষয়ক কর্মশালা সরিষাবাড়ীতে বিধবা নারীকে বিয়ে করায় ঘরছাড়া নবদম্পতি ইত্তেফাকুল উলামা জামালপুর জেলা কমিটিতে শামসুদ্দিন সভাপতি ও মোহাম্মদ আলী সম্পাদক নির্বাচিত মাদারগঞ্জে চাচা-ভাতিজা হত্যা, রায়ের অপেক্ষায় দুই পরিবার হাসপাতালে বাবার মরদেহ রেখে পরীক্ষায় অংশ নেয়া নোভিদ পেল জিপিএ-৫ ইসলামপুরে ৯ শিক্ষকের বিদ্যালয়ে ৩ পরীক্ষার্থীই অকৃতকার্য

র‌্যাবের অভিযানে মাদারগঞ্জে দুই ইয়াবা কারবারি গ্রেপ্তার

র‌্যাবের অভিযানে গ্রেপ্তার দুইজন ইয়াবা কারবারি। ছবি : বাংলার চিঠি ডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর ॥
জামালপুরের মাদারগঞ্জ উপজেলার তেঘরিয়া ফকিরপাড়া গ্রামে ১৬ আগস্ট বিকেলে অভিযান চালিয়ে ইয়াবাসহ দুইজন ইয়াবা কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. মাহফুজুর রহমানের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

র‌্যাব সূত্রে জানা গেছে, র‌্যাবের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ১৬ আগস্ট বিকেলে মাদারগঞ্জ উপজেলার তেঘরিয়া ফকিরপাড়া গ্রামে অভিযান চালায়। এ সময় স্থানীয় মো. মাসুদ তালুকদারের বসতবাড়ির সামনে থেকে সাড়ে চারটার দিকে দুইজন ইয়াবা কারবারিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ইয়াবা কারবারিরা হলেন মাদারগঞ্জ উপজেলার তেঘরিয়া মধ্যপাড়া গ্রামের মো. নুরুল ইসলামের ছেলে মো. খোরশেদ আলম (২৮) ও তেঘরিয়া বাজার গ্রামের মৃত রফিক ফকিরের ছেলে মো. সালাউদ্দিন (৩৫)। তাদের কাছ থেকে ৬৯টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। ইয়াবা বড়িগুলোর আনুমানিক মূল্য ২০ হাজার ৭০০ টাকা।

র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান বাংলার চিঠি ডটকমকে বলেন, গ্রেপ্তার দুই ইয়াবা কারবারির বিরুদ্ধে মাদারগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শেরপুরের গারো পাহাড়ে বিশ্ব হাতি দিবস পালিত

র‌্যাবের অভিযানে মাদারগঞ্জে দুই ইয়াবা কারবারি গ্রেপ্তার

আপডেট সময় ০৬:১৮:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১৭ অগাস্ট ২০১৮