ঢাকা ০৮:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুর এপির বার্ষিক শিখন সমাবেশ অনুষ্ঠিত মাদারগঞ্জে নারী এক গাঁজা ব্যবসায়ীকে ৩ মাসের কারাদণ্ড শেরপুর সদর ও নকলা উপজেলায় পাখি শিকার বন্ধে বিশেষ অভিযান ইসলামপুরে ১২৮টি প্রধান শিক্ষকের পদ শূন্য, দিনদিন ঝরে পড়ছে শিক্ষার্থীরা আওয়ামী লীগের নৈরাজ্য-অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে মাদারগঞ্জে পৌর বিএনপির বিক্ষোভ মিছিল স্বৈরাচারের সাথে আঁতাত করলে জামায়াত রাজনীতি করার সুযোগ পাবে না : ওয়ারেছ আলী মামুন জামালপুরে প্রাইম ব্যাংক এজেন্ট ব্যাংকিং শুভ উদ্বোধন মাদারগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইলেকট্রিশিয়ান আহত, সাব-জোনাল অফিস ঘেরাও-ভাঙচুর শেরপুর যুবদলের সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক শওকত হোসেন আওয়ামী লীগের পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে জামালপুরে যুবদলের বিক্ষোভ মিছিল

চট্টগ্রামে বাবা-মেয়ের গলাকাটা লাশ উদ্ধার

বাংলারচিঠিডটকম ডেস্ক : চট্টগ্রামের বন্দর নিমতলীর একটি বাসা থেকে বাবা ও শিশুকন্যার গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। ১৯ অক্টোবর বেলা ১১টার দিকে নিমতলার বুচুইক্যা কলোনির তিনতলা বাসার নিচতলার বাসায় তাদের লাশ পাওয়া যায়।

নিহতরা হলেন মো. আরিফ (৩২) ও তার চার বছর বয়সী মেয়ে বিবি ফাতেমা। আরিফ পেশায় দিনমজুর।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত চক্রবর্তী জানান, বুচুইক্যা কলোনির একটি ভবনের নিচতলার একটি বাসায় আরিফ পরিবার নিয়ে থাকতেন। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ দুটি উদ্ধার করে। দুজনের গলাতেই ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। মেয়ে বাসার খাটে এবং তার বাবার লাশ ফ্লোরে পড়ে ছিল। হত্যাকাণ্ডের কারণ জানতে পারেনি পুলিশ।

তিনি আরো বলেন, নিহত শিশুর মা হাসিনা বেগমসহ দুই নারীকে আটক করে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। দাম্পত্য বিরোধে এ হত্যাকাণ্ড ঘটাতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আটক হাসিনা বেগমকে এ ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

আপলোডকারীর তথ্য

জামালপুর এপির বার্ষিক শিখন সমাবেশ অনুষ্ঠিত

চট্টগ্রামে বাবা-মেয়ের গলাকাটা লাশ উদ্ধার

আপডেট সময় ০৮:৪৮:২৫ অপরাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০১৯