ঢাকা ০৩:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত জামালপুরে প্রয়াত বিএনপি নেতা সাইদুর রহমান খোকা স্মরণে দোয়া মাহফিল গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ মামলার রায়ে ইউপি সদস্যসহ ৭ জনকে মৃত্যুদন্ড বকশীগঞ্জে অপপ্রচার রোধে আলোচনা সভা অনুষ্ঠিত সরিষাবাড়ীতে মৃত দুই গ্রাহকের নমিনির হাতে বীমা দাবির চেক হস্তান্তর মাদারগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত সরিষাবাড়ীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত উদ্ধার হলো খাস জমি, বন্ধ রাস্তা খুলে দেওয়ায় স্বস্তি নকলায় মাদক, দুর্নীতি ও বাল্যবিবাহ বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী

শেরপুরে কবিরাজ বাড়িতে যুবতীর রহস্যজনক মৃত্যু

শাহজামাল ওরফে শাহ কবিরাজ। ছবি : বাংলারচিঠিডটকম

সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর
বাংলারচিঠিডটকম

শেরপুরের শ্রীবরদী উপজেলায় কবিরাজের বাড়িতে এক যুবতীর রহস্যজনক মৃত্যু হয়েছে। ওই যুবতীর নাম রায়হানা জান্নাত শিলা (২৭)। ২৫ সেপ্টেম্বর সকালে উপজেলার ভেলুয়া ইউনিয়নের চকবন্দি পশ্চিমপাড়া গ্রামের মৃত অছিমদ্দিনের ছেলে শাহজামাল ওরফে শাহ কবিরাজের (৬০) বাড়ি থেকে এ লাশ উদ্ধার করে পুলিশ। মৃত শিলা জামালপুর সদর উপজেলার দড়িপাড়া গ্রামের ফরিদুর রহমানের কন্যা। এ ঘটনায় শাহ কবিরাজ (৬৫) কে আটক করেছে পুলিশ। ঘটনার পরপর নালিতাবাড়ীর সার্কেল এসপি জাহাঙ্গীর আলম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

মৃত শিলার বাবা বাট্টাজোড় ভূমি অফিসের উপ-সহকারী ইউনিয়ন ভূমি কর্মকর্তা ফরিদুর রহমান জানান, দীর্ঘদিন যাবত চকবন্দী গ্রামের শাহ জামাল ওরফে শাহ কবিরাজ তার নিজ বাড়িতে মানসিক রোগসহ বিভিন্ন রোগের চিকিৎসা করে আসছিলেন। এ খবর পেয়ে মানসিক ভারসাম্যহীন কন্যা শিলাকে চারদিন আগে চিকিৎসার জন্য কবিরাজের বাড়িতে রেখে যাই। শাহ কবিরাজ গত চারদিন যাবত শিলাকে চিকিৎসা দিচ্ছিলেন। এ অবস্থায় আজ (২৫ সেপ্টেম্বর) কবিরাজের বসত ঘরে রহস্যজনকভাবে শিলার মৃত্যু হয়।

শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রুহুল আমিন তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় এলাকাবাসী থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মৃত শিলার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায়। জিজ্ঞাসাবাদের জন্য ওই কবিরাজকে থানায় আনা হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামালপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

শেরপুরে কবিরাজ বাড়িতে যুবতীর রহস্যজনক মৃত্যু

আপডেট সময় ০৭:০৪:১৮ অপরাহ্ন, বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০১৯