ঢাকা ০৫:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুর এপির বার্ষিক শিখন সমাবেশ অনুষ্ঠিত মাদারগঞ্জে নারী এক গাঁজা ব্যবসায়ীকে ৩ মাসের কারাদণ্ড শেরপুর সদর ও নকলা উপজেলায় পাখি শিকার বন্ধে বিশেষ অভিযান ইসলামপুরে ১২৮টি প্রধান শিক্ষকের পদ শূন্য, দিনদিন ঝরে পড়ছে শিক্ষার্থীরা আওয়ামী লীগের নৈরাজ্য-অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে মাদারগঞ্জে পৌর বিএনপির বিক্ষোভ মিছিল স্বৈরাচারের সাথে আঁতাত করলে জামায়াত রাজনীতি করার সুযোগ পাবে না : ওয়ারেছ আলী মামুন জামালপুরে প্রাইম ব্যাংক এজেন্ট ব্যাংকিং শুভ উদ্বোধন মাদারগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইলেকট্রিশিয়ান আহত, সাব-জোনাল অফিস ঘেরাও-ভাঙচুর শেরপুর যুবদলের সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক শওকত হোসেন আওয়ামী লীগের পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে জামালপুরে যুবদলের বিক্ষোভ মিছিল

দেওয়ানগঞ্জে পল্লী বিদ্যুতের নতুন সংযোগ উদ্বোধন

দেওয়ানগঞ্জের খোলাবাড়ী নৌ-থানা প্রাঙ্গণে পল্লী বিদ্যুতের নতুন সংযোগ উদ্বোধন করেন সংসদ সদস্য আবুল কালাম আজাদ। ছবি : বিল্লাল হোসেন মন্ডল

দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার চিকাজানী ইউনিয়নের চর মাগুরীহাট ও কালিকাপুর গ্রামে ১৮৭টি পরিবারে নতুন বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে। পল্লী বিদ্যুৎ সমিতির উদ্যোগে খোলাবাড়ী নৌ-থানা প্রাঙ্গণে ২৪ সেপ্টেম্বর সকালে শুভ বিদ্যুতায়নের অনুষ্ঠান আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ও নতুন বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেন পরিকল্পনা মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবুল কালাম আজাদ।

চিকাজানী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজাহারুল ইসলাম আকার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম মোস্তফা, পল্লী বিদ্যুতের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) মনোয়ার হোসেন সুমন, পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মাজহারুল ইসলাম, নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দেওয়ান মোহাম্মদ ইমরান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শফিউল হক মান্না, আব্দুস ছালাম, আক্কাস আলী প্রমুখ।

এছাড়াও দুপুরে উপজেলার পাররামরামপুর ইউনিয়নের তারাটিয়া কাচারী মাঠে পল্লী বিদ্যুৎ অনুষ্ঠানে উত্তর রহিমপুর, ভাতখাওয়া, মন্ডলপাড়া, চর আমখাওয়া ইউনিয়নের নবীনাবাদ, চেংটিমারী ও দক্ষিণ মকিরচর গ্রামে শুভ বিদ্যুতায়ন উদ্বোধন করা হয়।

আপলোডকারীর তথ্য

জামালপুর এপির বার্ষিক শিখন সমাবেশ অনুষ্ঠিত

দেওয়ানগঞ্জে পল্লী বিদ্যুতের নতুন সংযোগ উদ্বোধন

আপডেট সময় ০৮:০৩:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০১৯