ঢাকা ০৭:২৯ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইসলামপুরে পাঁচ দোকান ভস্মীভূত, ২০ লাখ টাকার ক্ষতি জামালপুরে সেবাদানকারীদের সাথে সেবাগ্রহীতাদের মুক্ত সংলাপ অনুষ্ঠিত মাদারগঞ্জে দুই আ.লীগনেতাসহ গ্রেপ্তার ৪ প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতিসংঘে অংশগ্রহণকারী প্রতিনিধিদলকে মন্ত্রিসভার অভিনন্দন ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী জামালপুরে সাংবাদিকদের নিয়ে জেন্ডার বিষয়ক কর্মশালা সমাপ্ত বকশীগঞ্জে মাটিকাটার অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা জামালপুরে জেলা শ্রমিকদলের বিক্ষোভ মিছিল, সমাবেশ অনুষ্ঠিত জামালপুর সরকারি জাহেদা সফির মহিলা কলেজের নবনির্মিত তিনটি ভবন উদ্বোধন দেওয়ানগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

কুড়িগ্রামের মাদক কারবারি ৩৮৫টি ইয়াবা বড়িসহ আটক সানন্দবাড়ীতে

সানন্দবাড়ীতে আটক মাদক কারবারি হাফিজুর রহমান। ছবি : বাংলারচিঠিডটকম

বোরহান উদ্দিন, সানন্দবাড়ী (দেওয়ানগঞ্জ) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের সানন্দবাড়ী বাজার থেকে ৩৮৫টি ইয়াবা বড়িসহ হাফিজর রহমান (২৬) নামের একজন মাদক কারবারিকে আটক করেছে সানন্দবাড়ী তদন্ত কেন্দ্রের পুলিশ। ১৭ সেপ্টেম্বর দুপুরে তাকে আটক করা হয়। আটক ওই মাদক কারবারি কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলার নটাকান্দি গ্রামের মো. নায়েব আলীর ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ১৭ সেপ্টেম্বর দুপুর একটার দিকে সানন্দবাড়ী তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক মো. হাবিবুর রহমানের নেতৃত্বে উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন ও সহকারী উপপরিদর্শক (এএসআই) হারুনর রশিদ পুলিশ সদস্য নিয়ে চর আমখাওয়া ইউনিয়নের সানন্দবাড়ী বাজারে অভিযান চালান। অভিযানের সময় মাদক কারবারি হাফিজুর রহমানকে আটক করা হয়। তার কাছ থেকে ৩৮৫টি ইয়াবা বড়ি জব্দ করা হয়েছে।

সানন্দবাড়ী তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. হাবিবুর রহমান বাংলারচিঠিডটকমকে বলেন, আটক মাদক কারবারি মো. হাফিজুর রহমানের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দেওয়ানগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

ইসলামপুরে পাঁচ দোকান ভস্মীভূত, ২০ লাখ টাকার ক্ষতি

কুড়িগ্রামের মাদক কারবারি ৩৮৫টি ইয়াবা বড়িসহ আটক সানন্দবাড়ীতে

আপডেট সময় ০৭:২৪:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০১৯