ঢাকা ০৩:১৭ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জন্মদিনে প্রধানমন্ত্রীকে শিশু-কিশোরদের শুভেচ্ছা জামালপুরে নারী উদ্যোক্তাকে মারধর, হামলাকারীদের শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন জামালপুরে উদ্বোধন হলো টার্ফ এন্ড ক্যাফে জামালপুরে বিশ্ব শিশু অধিকার দিবস পালিত দোস্ত এইডের শিক্ষাবৃত্তির আওতায় উচ্চশিক্ষায় স্বপ্নপূরণের পথে শিক্ষার্থীরা আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী এআই নিয়ন্ত্রণে ‘বৈশ্বিক বিধিবিধানের’ বিরোধিতা যুক্তরাষ্ট্রের: ট্রাম্প জননিরাপত্তা নিশ্চিতে ৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন আওয়ামী লীগের নৈরাজ্যর প্রতিবাদে জামালপুরে কৃষকদলের বিক্ষোভ মিছিল

সরিষাবাড়ীতে শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক অনুষ্ঠান

শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক বহিরাঙ্গন অনুষ্ঠানে বক্তব্য রাখেন তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান। ছবি : বাংলারচিঠিডটকম

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

বাংলাদেশ বেতারের আয়োজনে জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় ‘শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ’ কার্যক্রমের আওতায় বহিরাঙ্গন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১৪ সেপ্টেম্বর বিকেলে মুক্তিযোদ্ধা সংসদ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক বহিরাঙ্গন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন তথ্য প্রতিমন্ত্রী চিকিৎসক মো. মুরাদ হাসান। এ সময় তিনি বলেন, শিশু ও নারী উন্নয়নে আওয়ামী লীগ সরকার বদ্ধপরিকর। আজকের শিশু আগামী দিনের ভবিষ্যত। প্রতিটি শিশুকে যোগ্যতা সম্পন্ন করে গড়ে তুলতে হবে। কোনো কন্যা সন্তানকে অপ্রাপ্ত বয়সে বিয়ে দেওয়া যাবে না। মনে রাখতে হবে শিক্ষিত মায়ের দ্বারাই সম্ভব শিক্ষিত জাতি গঠন করা।

বাংলাদেশ বেতারের মহাপরিচালক নারায়ণ চন্দ্র শীলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আজহারুল হক, জামালপুর জেলা প্রশাসক এনামুল হক, জেলা পুলিশ সুপার দেলোয়ার হোসেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান গিয়াস উদ্দিন পাঠান, সরিষাবাড়ী পৌরসভার মেয়র রুকুনুজ্জামান রোকন, সহকারী কমিশনার (ভূমি) কামরুন্নাহার, সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজেদুর রহমান প্রমুখ।

পরে জনপ্রিয় ফোক গানের শিল্পী সন্দীপন, অবন্তী সিঁথী, তারকা শিল্পী বিউটি, রাজিব এবং স্থানীয় শিল্পী সুমাইয়া চৌধুরীর পরিবেশনায় এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জন্মদিনে প্রধানমন্ত্রীকে শিশু-কিশোরদের শুভেচ্ছা

সরিষাবাড়ীতে শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক অনুষ্ঠান

আপডেট সময় ০৭:০৮:০৫ অপরাহ্ন, রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০১৯