ঢাকা ১০:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গ্যাস পুড়ছে দিনে প্রায় ৩ কোটি টাকার, উৎপাদনের খবর নেই যমুনায় ‘গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অরাজকতার চেষ্টা চালাচ্ছে : প্রধানমন্ত্রী শিল্পায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক প্রবৃদ্ধিকে টেকসই করতে উৎপাদনশীলতা বৃদ্ধির কোনো বিকল্প নেই : প্রধানমন্ত্রী ক্ষুদ্র উদ্যোক্তাদের সক্ষমতা বাড়িয়ে উৎপাদন বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির জামালপুরে রেমিট্যান্স ব্যবস্থাপনা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত বকশীগঞ্জে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ উদ্বোধন ফলবান কলাগাছ কর্তনের ন্যায্য বিচার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত মাদারগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপিত মাদারগঞ্জে ছাগল-ভেড়ার পিপিআর রোগ নির্মূলে টিকাদান কর্মসূচি শুরু প্রবীণদের স্বার্থরক্ষায় বাংলাদেশের বর্তমান সরকার সচেতন এবং সতর্ক রয়েছে : প্রধানমন্ত্রী

দেওয়ানগঞ্জে ৬০ লাখ টাকা মূল্যের ইয়াবাসহ এক কারবারি আটক

দেওয়ানগঞ্জে পুলিশি অভিযানে ২০ হাজারটি ইয়াবাসহ আটক মাদক কারবারি সিয়াম হোসেন। ছবি : বিল্লাল হোসেন মন্ডল/বোরহান উদ্দিন

দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় চেকপোস্ট বসিয়ে প্রায় ৬০ লাখ টাকা মূল্যের ২০ হাজারটি ইয়াবাসহ সিয়াম হোসেন (২৭) নামের এক মাদক কারবারিকে আটক করেছে তারাটিয়া তদন্ত কেন্দ্রের পুলিশ। ১৪ সেপ্টেম্বর সকালে উপজেলার তারাটিয়ায় একটি নার্সারি বাগানের সামনে থেকে তাকে আটক করা হয়। আটক সিয়াম হোসেন উপজেলার পাথরেরচর গ্রামের শাহাদত হোসেনের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে দেওয়ানগঞ্জের তারাটিয়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মো. ফরহাদ আলীর নেতৃত্বে পুলিশের একটি দল ১৪ সেপ্টেম্বর বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার পাররামরামপুর ইউনিয়নের তারাটিয়ায় মতিউর রহমানের নার্সারি বাগানের সামনে চেকপোস্ট বসান। এ সময় সানন্দবাড়ী থেকে ছেড়ে আসা একটি সিএনজিঅটোরিকশা থামিয়ে তল্লাশি করে সিয়াম হোসেন নামের এক যাত্রীকে আটক করা হয়।

পরে তার সাথে থাকা ব্যাগ তল্লাশি করে প্রায় ৬০ লাখ টাকা মূল্যের ২০ হাজারটি ইয়াবা জব্দ করা হয়। সিয়াম হোসেন পেশায় একজন গাড়িচালক। তিনি নিজেকে দীর্ঘদিন ধরে ইয়াবা কারবারের সাথে যুক্ত এবং তার কাছ থেকে জব্দ করা ইয়াবাগুলো বিক্রির উদ্দেশে পাশের বকশীগঞ্জ উপজেলায় নিয়ে যাচ্ছিলেন বলে পুলিশের কাছে স্বীকার করেছেন।

দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম ময়নুল ইসলাম বাংলারচিঠিডটকমকে বলেন, ‘আটক মাদক কারবারি সিয়াম হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ শেষে ১৫ সেপ্টেম্বর সকালে জামালপুর আদালতে হাজির করা হবে।’

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গ্যাস পুড়ছে দিনে প্রায় ৩ কোটি টাকার, উৎপাদনের খবর নেই যমুনায়

দেওয়ানগঞ্জে ৬০ লাখ টাকা মূল্যের ইয়াবাসহ এক কারবারি আটক

আপডেট সময় ০৮:০৭:২৪ অপরাহ্ন, শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০১৯