ঢাকা ০৪:৫৭ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জন্মদিনে প্রধানমন্ত্রীকে শিশু-কিশোরদের শুভেচ্ছা জামালপুরে নারী উদ্যোক্তাকে মারধর, হামলাকারীদের শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন জামালপুরে উদ্বোধন হলো টার্ফ এন্ড ক্যাফে জামালপুরে বিশ্ব শিশু অধিকার দিবস পালিত দোস্ত এইডের শিক্ষাবৃত্তির আওতায় উচ্চশিক্ষায় স্বপ্নপূরণের পথে শিক্ষার্থীরা আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী এআই নিয়ন্ত্রণে ‘বৈশ্বিক বিধিবিধানের’ বিরোধিতা যুক্তরাষ্ট্রের: ট্রাম্প জননিরাপত্তা নিশ্চিতে ৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন আওয়ামী লীগের নৈরাজ্যর প্রতিবাদে জামালপুরে কৃষকদলের বিক্ষোভ মিছিল

বিয়াঙ্কার কাছে হারলেন সেরেনা

বিয়াঙ্কা আন্দ্রেসকু

বাংলারচিঠিডটকম ডেস্ক : ১৯৯৯ সালে ইউএস ওপেন জেতার মধ্য দিয়ে প্রথম গ্র্যান্ডস্ল্যাম জয় করেন সেরেনা উইলিয়ামস। তার নয় মাস পর কানাডার অন্টারিওতে জন্মগ্রহণ করেন বিয়াঙ্কা আন্দ্রেসকু। অর্ধেক বয়সী সেই কানাডিয়ান তারকার কাছে পরাস্ত হয়ে রেকর্ড স্পর্শ করতে পারলেন না সেরেনা। আর প্রথমবারের মতো ইউএস ওপেনের ফাইনালে উঠেই শিরোপা জয় করলেন ১৯ বছরের বিয়াঙ্কা। কানাডার হয়ে নারী এককে প্রথম গ্র্যান্ডস্ল্যাম জয়ের রেকর্ডও গড়েন তিনি।

দশম বারের মতো ইউওস ওপেনের ফাইনালে উঠেছিলেন সেরেনা। গত বছরও ইউএস ওপেনের ফাইনালিস্ট ছিলেন তিনি। সেবার নাওমি ওসাকার কাছে হেরে যান মার্কিন তারকা। এবার মার্গারেট কোর্টোর সমান সর্বোচ্চ ২৪টি গ্র্যান্ডস্ল্যাম জয় করতে চেয়েছিলেন তিনি। তবে স্বপ্নটা অধরাই থেকে গেল। বিয়াঙ্কার কাছে ৬-৩, ৭-৫ গেমে হারের কষ্টে শেষ করলেন বছরের শেষ গ্র্যান্ডস্ল্যাম।

ম্যাচের আগে বিয়াঙ্কা বলেছিলেনর আজ থেকে এক বছর আগেও যদি কেউ বলতো আমি সেরেনার বিপক্ষে ইউএস ওপেনের ফাইনাল খেলব, তবে নির্ঘাত তাকে পাগল সাব্যস্ত করতাম।তবে আর্থার অ্যাশ স্টেডিয়ামে ফাইনাল মঞ্চে শুরু থেকে দাপট ছিল বিয়াঙ্কার। প্রথম সেটে তো সেরেনাকে একেবারেই লড়াই করতে দেননি। ৬-৩ গেমে সেরেনাকে ফোরহ্যান্ডে পরাস্ত করেন এ কানাডিয়ান তরুনী।

দ্বিতীয় সেটে এক পর্যায়ে ৫-১ গেমে লিড নেন ১৫তম বাছাই। এরপর প্রবল প্রতিরোধ গড়েন সেরেনা, ৫-৫ গেমে সমতায় ফেরেন তিনি। তবে শেষ রক্ষা হয়নি মার্কিন তারকার। ৭-৫ গেমে জিতে ইতিহাস গড়লেন বিয়াঙ্কা। ২০০০ সালে জন্ম নেওয়া প্রথম কোনো তারকা শিরোপা জিতল কোনো গ্র্যান্ডস্ল্যামের।

এর আগে কোনো গ্র্যান্ডস্ল্যামে বিয়াঙ্কা তৃতীয় রাউন্ডেও যেতে পারেননি। অথচ এবার ইউএস ওপেনের ফাইনালে উঠেই বাজিমাত করলেন এ তরুনী। ২০০৪ সালে মারিয়া শারাপোভার পর প্রথম টিনএজার হিসেবে গ্র্যান্ডস্ল্যাম জয় করলেন বিয়াঙ্কা। টিনএজার হিসেবে শারাপোভার পর ফ্লাশিং মিডোসেও প্রথম শিরোপা জিতলেন তিনি।

অপরদিকে, সবশেষ ২০১৪ সালে ইউএস ওপেন জিতেছিলেন সেরেনা। ২০১৭ সালে অস্ট্রেলিয়ান ওপেন জিতে ২৩তম গ্র্যান্ডস্ল্যাম জয় করেছিলেন সাবেক এক নম্বর তারকা। এরপর সন্তান অলিম্পিয়ার জন্মের কারণে কোর্টের বাইরে ছিলেন তিনি। ফিরে এসে চারবার ফাইনাল খেললেও প্রত্যেকেবারই শিরোপা বঞ্চিত হলেন সেরেনা।এবিনিউজ২৪।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জন্মদিনে প্রধানমন্ত্রীকে শিশু-কিশোরদের শুভেচ্ছা

বিয়াঙ্কার কাছে হারলেন সেরেনা

আপডেট সময় ০২:২৬:৩৩ অপরাহ্ন, রবিবার, ৮ সেপ্টেম্বর ২০১৯