ঢাকা ১১:০৮ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরিষাবাড়ীতে বিএনপিনেতা পলাশের অর্থায়নে কাঠের সাঁকো নির্মাণ ৬৪ জেলায় বছরব্যাপী ক্রীড়া ক্যালেন্ডারের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা ইউরোপে সামরিক আগ্রাসন বন্ধে পুতিনকে ট্রাম্পের আহ্বান যুক্তরাষ্ট্রে থ্যাংকসগিভিং ছুটিতে ভয়াবহ ঝড়, বিপর্যস্ত জনজীবন জিল বাংলা সুগার মিলে চিনি উৎপাদন শুরু ইসলামপুরে দেশীয় অস্ত্রের আঘাতে স্বর্ণ ব্যবসায়ীর মৃত্যু শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করাই বিএনপির অঙ্গীকার: সালাহউদ্দিন আহমদ বাংলাদেশের আইন মেনেই তাকে ফেরত আসতে হবে: তথ্যমন্ত্রী

দেওয়ানগঞ্জে ১৮৭০টি ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

দেওয়ানগঞ্জে র‌্যাবের অভিযানে গ্রেপ্তার মাদক কারবারি মো. আবু হান্নান। ছবি : বাংলারচিঠিডটকম

জ্যেষ্ঠ প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে এক হাজার ৮৭০টি ইয়াবাসহ মো. আবু হান্নান (২৪) নামের একজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। ৯ আগস্ট দুপুুরে উপজেলার কাউনিয়ার চর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি কুড়িগ্রাম জেলার রাজিবপুর উপজেলার টাঙ্গালিয়াপাড়া গ্রামের মো. লুৎফর রহমানের ছেলে এবং গাজীপুরের ভাওয়াল কলেজের ব্যবস্থাপনা বিষয়ের অনার্সের ছাত্র।

র‌্যাব সূত্রে জানা গেছে, র‌্যাব-১৪, সিপিসি-১ জামালপুর ক্যাম্পের উপ-পরিচালক মো. তোফায়েল আহমেদ মিয়ার নেতৃত্বে র‌্যাবের একটি দল ৯ আগস্ট দুপুর ১টার দিকে দেওয়ানগঞ্জ উপজেলার কাউনিয়ার চর চৌরাস্তা মোড়ে অভিযান চালায়। অভিযানের সময় স্থানীয় একটি হোটেলের সামনে থেকে এক হাজার ৮৭০টি ইয়াবা ও একটি মুঠোফোনসেটসহ মো. আবু হান্নানকে গ্রেপ্তার করা হয়। গাজীপুরে যাওয়ার উদ্দেশে তার হাতে থাকা একটি শপিং ব্যাগে লুঙ্গির ভেতরে নীল রঙের প্যাকেটে পাওয়া যায় ইয়াবাগুলো।

র‌্যাবের জামালপুর ক্যাম্পের উপ-পরিচালক মো. তোফায়েল আহমেদ মিয়া বাংলারচিঠিডটকমকে বলেন, ‘র‌্যাবের মাদকবিরোধী নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে এ অভিযান চালানো হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে গ্রেপ্তার মাদক কারবারি আবু হান্নানকে জামালপুর সদর থানায় সোপর্দ করা হয়েছে।’

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরিষাবাড়ীতে বিএনপিনেতা পলাশের অর্থায়নে কাঠের সাঁকো নির্মাণ

দেওয়ানগঞ্জে ১৮৭০টি ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

আপডেট সময় ১১:৩৮:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ৯ অগাস্ট ২০১৯