ঢাকা ১১:৫৩ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে অনূর্ধ্ব-১৮ মহিলা টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট শুরু মাদারগঞ্জে কাজে আসে না ৮০ লাখ টাকার ডাম্পিং স্টেশন, মহাসড়কের পাশে ময়লার ভাগাড় দেওয়ানগঞ্জে নুতন কুঁড়ি স্পোর্টস কর্মসূচির প্রস্তুতি সভা অনুষ্ঠিত ডিজেল মজুতের দায়ে যুবকের ৭ দিনের জেল মাদারগঞ্জে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু, বাবার দাবি হত্যা  বকশীগঞ্জে কতিপয় শিক্ষকের বিরুদ্ধে ক্লাস বাদ দিয়ে পাম্পে লাইনে দাঁড়িয়ে তেল সংগ্রহের অভিযোগ!   সংবাদপত্রের স্বাধীনতার প্রতি সরকারের দৃঢ় অবস্থান ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলের আশ্বাস দিল ইরান জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে, ‘প্যানিক বায়িং’ থেকে বিরত থাকার আহ্বান তথ্য উপদেষ্টার সাংবাদিক প্রবেশে কেন্দ্র সচিবের নিষেধাজ্ঞা

মুম্বাই উচ্ছ্বসিত মুস্তাফিজের দুর্দান্ত পারফরমেন্সে

বাংলার চিঠি ডটকম ডেস্ক॥
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সদ্য শেষ হওয়া তিন ম্যাচের টি-২০ সিরিজে ৮ উইকেট নিয়েছেন বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। সিরিজের সর্বোচ্চ উইকেটশিকারীও তিনি। ফিজের এমন পারফরমেন্সে উচ্ছ্বসিত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) গত আসরে খেলা দল মুম্বাই ইন্ডিয়ান্স।

টুইটারে নিজেদের ভেরিফাইড অ্যাকাউন্টে মুস্তাফিজুরের ছবি দিয়ে মুম্বাই ইন্ডিয়ান্স লিখেছে, ‘উইন্ডিজের বিপক্ষে ৩ ম্যাচে ৮ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেটশিকারি হয়েছে মুস্তাফিজুর রহমান এবং চ্যাম্পিয়নদের বিপক্ষে বাংলাদেশের টি-২০ সিরিজ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি।’

সানরাইজার্স হায়দারাবাদের হয়ে ২০১৬ সালের আইপিএলে প্রথম খেলতে নামেন মুস্তাফিজ। প্রথম আসরেই বাজিমাত করেন তিনি। ১৬ ম্যাচে ১৭ উইকেট নিয়ে আইপিএলের সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার জিতেন ফিজ। পরের আসরে হায়দারাবাদের হয়ে ১টির বেশি ম্যাচ খেলতে পারেননি । ফলে পরের আসরের জন্য তাকে ছেড়ে দেয় হায়দারাবাদ।

২০১৮ সালের আসরের জন্য মুস্তাফিজকে কিনে নেয় মুম্বাই ইন্ডিয়ান্স। কিন্তু মুম্বাইয়ে জার্সি গায়ে নিজেকে মেলে ধরতে পারেননি মুস্তাফিজুর। মাত্র ৭ ম্যাচে ৭ উইকেট নেন এই বাঁ-হাতি।

তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে ও টি-২০ সিরিজে দুর্দান্ত পারফরমেন্স করেছেন মুস্তাফিজ। তিন ম্যাচের ওয়ানডেতে ৫ ও টি-২০তে ৮ উইকেট নেন। ফিজের এমন পারফরমেন্সে খুশী হওয়াতে টুইটারে টুইট করে মুম্বাই।সূত্র : বাসস

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামালপুরে অনূর্ধ্ব-১৮ মহিলা টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট শুরু

মুম্বাই উচ্ছ্বসিত মুস্তাফিজের দুর্দান্ত পারফরমেন্সে

আপডেট সময় ০৬:৫৫:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অগাস্ট ২০১৮