ঢাকা ০৮:৫৬ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাহাদুরাবাদ-বালাসি রুটে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবিতে দেওয়ানগঞ্জে মানববন্ধন দেশকে নিয়ে স্বপ্নযাত্রার পথে মাদকের প্রতিবন্ধকতা ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে : ওয়ারেছ আলী মামুন সরিষাবাড়ীতে শাপলা ফুল তুলতে গিয়ে বিলের পানিতে ডুবে শিশুর মৃত্যু জামালপুরে উন্নয়ন সংঘ সিডস প্রকল্পের উদ্যোগে বাল্যবিয়ে বন্ধে মানববন্ধন অনুষ্ঠিত সরকারি দপ্তরে প্রবেশে বাধা দেওয়ার অভিযোগ মাদারগঞ্জের এক শিক্ষকের বিরুদ্ধে জামালপুরে জেন্ডার সহিংসতা রোধে কার্যদলের সভা অনুষ্ঠিত বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগ করতে হবে : কৃষিমন্ত্রী অটোরিকশাচালক নায়েব হত্যার ঘটনায় ৬ জন গ্রেপ্তার মাদারগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু

প্রায় ২০ ঘন্টা পর সিলেট, ঢাকা ও চট্টগ্রামের মধ্যে রেল যোগাযোগ পুনরায় শুরু

বাংলারচিঠিডটকম ডেস্ক : কুলাউড়ায় ট্রেন দুর্ঘটনার প্রায় ২০ ঘন্টা পর সিলেট, ঢাকা ও চট্টগ্রামের মধ্যে রেল যোগাযোগ পুনরায় শুরু হয়েছে।

মৌলভীবাজারের কুলাউড়ায় ঢাকাগামী উপবন এক্সপ্রেস ২৩ জুন রাত পৌনে ১২ টায় লাইনচ্যূত হওয়ার পর রেললাইন মেরামতের কাজ ২৪ জুন সন্ধ্যায় শেষ হয়।

পরে সন্ধ্যা সাড়ে ৭টায় সিলেটের সাথে রাজধানী ঢাকা ও বন্দরনগরী চট্টগ্রামের রেল যোগাযোগ পুনরায় চালু হওয়ার মধ্য দিয়ে দেশের এ তিনটি প্রধান নগরীর মধ্যে ট্রেন চলাচল স্বাভাবিক হল। খবর বাসসের।

কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবুল লাইছ জানিয়েছেন, দু’টি ক্রেনের সাহায্যে দুর্ঘটনাকবলিত পাঁচটি বগি সরানো হয়। রেললাইন মেরামতের কাজ শেষ হয়েছে সন্ধ্যা ৭টার দিকে। সাড়ে ৭টায় ট্রেন চলাচলের জন্য রেল লাইনটি খুলে দেওয়া হয়।

এদিকে, সিলেট রেলওয়ে জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন জানান, কুলাউড়ায় রেললাইন মেরামতের কাজ শেষে প্রথমে (সন্ধ্যা ৭টা ২০ মিনিট) ট্রেন চলাচলের ট্রায়াল চলে। এরপর সন্ধ্যা সাড়ে ৭ টায় স্বাভাবিক ট্রেন চলাচল শুরু হয়েছে।

সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী উপবন এক্সপ্রেস কুলাউড়ার বরমচাল স্টেশনের পাশে একটি কালভার্ট ভেঙে ২৩ জুন রাত পৌনে ১২টায় দুর্ঘটনায় পড়ে। রেললাইন থেকে ছিটকে পড়ে কয়েকটি বগি। এতে চারজন যাত্রী নিহত এবং অন্তত শতাধিক যাত্রী আহত হন।

২৪ জুন সকালে রেল সচিব মো. মোফাজ্জল হোসেন ঘটনাস্থল পরিদর্শনকালে জানান, দ্রুততম সময়ের মধ্যে পুনরায় ট্রেন যোগাযোগ চালু করতে বগি উদ্ধার ও লাইন মেরামত কাজ শুরু হয়। সূত্র : বাসস

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাহাদুরাবাদ-বালাসি রুটে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবিতে দেওয়ানগঞ্জে মানববন্ধন

প্রায় ২০ ঘন্টা পর সিলেট, ঢাকা ও চট্টগ্রামের মধ্যে রেল যোগাযোগ পুনরায় শুরু

আপডেট সময় ০৯:৩৯:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৪ জুন ২০১৯