ঢাকা ১০:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী বেনজির, হাদী হত্যা মামলার সন্দেহভাজনদের প্রত্যর্পণে সংযুক্ত আরব আমিরাত ও ভারতের দ্রুত সাড়ার অপেক্ষায় বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী নবম ওয়েজবোর্ড বাস্তবায়ন না হলে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়: তথ্যমন্ত্রী গিয়াস উদ্দিন প্রতিবন্ধী বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত জুলাই শহিদ দিবস : জামালপুরে আলোচনা সভা অনুষ্ঠিত জুলাই শহিদ দিবস : মাদারগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত খামারে মাটি ভরাটে প্রায় সাড়ে তিন কোটি টাকার সেতুর মুখ বন্ধ ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর কন্যাশিশু ধর্ষণের অভিযোগে ধর্ষক জনতার হাতে আটক যোগিরঘোপায় পানিবন্দি ২০০ পরিবার পেল বিএনপির ত্রাণ সহায়তা

জামালপুরে পৌর কাউন্সিলর হাসানুজ্জামানসহ আট আসামি কারাগারে

আদালত থেকে আসামিদের জেলা কারাগারে নিয়ে যায় পুলিশ। ছবি : মাহমুদুল হাসান মুক্তা

জ্যেষ্ঠ প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

কালের কণ্ঠের জামালপুর প্রতিনিধি ও বাংলারচিঠিডটকম এর নির্বাহী সম্পাদক মোস্তফা মনজু’র ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় দায়ের করা মামলার নয়জন আসামির মধ্যে প্রধান আসামি জামালপুর পৌরসভার কাউন্সিলর হাসানুজ্জামান খান রুনুসহ আটজনের জামিনের আবেদন নামঞ্জুর করে তাদেরকে জেলা কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

আদালতের আদেশের পর কোর্ট পুলিশ তাদেরকে জেলা কারাগারে পাঠিয়েছে। মামলাটির গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আটজন আসামি ১২ জুন দুপুরে জামালপুর মুখ্য বিচারিক হাকিমের আদালতের জামালপুর সদর আমলি আদালতে হাজির হয়ে জামিনের আবেদন জানালে শুনানি শেষে তাদের প্রত্যেকের জামিনের আবেদন নামঞ্জুর করেন জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. সোলায়মান কবীর ।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সাংবাদিক মোস্তফা মনজু’র দায়ের করা মামলাটির প্রধান আসামি পৌর কাউন্সিলর ও স্ট্যাম্পভেন্ডার হাসানুজ্জামান খান রুনুসহ নয়জন আসামি গত ৩০ মে আদালত থেকে জামিন নিয়ে মামলার বাদীসহ জেলায় কর্মরত সাংবাদিকদের প্রাণনাশের হুমকি দিয়ে আসছিলেন। ১ জুন ও ২ জুন মামলার বাদীসহ জেলায় কর্মরত ৪৮ জন সাংবাদিক জীবনের নিরাপত্তা চেয়ে পৃথকভাবে জামালপুর সদর থানায় সাধারণ ডায়েরি করেন। ৯ জুন মামলাটির বাদী তার আইনজীবী মো. শামছুল হকের মাধ্যমে জামালপুর সদর আমলি আদালতে মামলাটির সকল আসামিদের জামিন বাতিলের আবেদন জানান। বাদীর আবেদন মঞ্জুর করে বিচারক জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. সোলায়মান কবীর তাদের প্রত্যেকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ার পর গত চারদিনেও পুলিশ তাদেরকে গ্রেপ্তার করতে পারেনি। ১২ জুন মামলাটির ৫ নম্বর আসামি রাকিব খান ব্যতীত বাকি আটজন আসামি জামালপুর সদর আমলি আদালতে হাজির হয়ে আইনজীবী আমান উল্লাহ আকাশের মাধ্যমে আসামিদের জামিনের আবেদন জানান। এ সময় বাদী পক্ষের আইনজীবী মো. ফজলুল হকসহ বেশ কয়েকজন আইনজীবী আসামিদের জামিনের আপত্তি জানান।

জামিনের আবেদনের শুনানি শেষে সংশ্লিষ্ট আদালতের বিচারক জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. সোলায়মান কবীর ওই আবেদন নামঞ্জুর করে পৌর কাউন্সিলর হাসানুজ্জামান খান রুনুসহ আটজন আসামিকে জেলা কারাগারে পাঠানোর আদেশ দেন। আদালতে হাজির হওয়া অন্য সাতজন আসামিরা হলেন- জামালপুর শহরের পাথালিয়া এলাকার মো. উকিল মিয়া এবং দেওয়ানপাড়া এলাকার তুহিন খান, স্বজন খান, সিদ্দিক মন্ডল, আলমগীর বাচ্চু, দলিল লেখক হাবিবুর রহমান ও তুষার খান। মামলাটির আসামি রাকিব খান পলাতক রয়েছেন।

জামালপুর কোর্ট পুলিশ পরিদর্শক আব্দুল কাদের মিয়া বলেন, আদালতের আদেশের পর বেলা পৌনে ৩টার দিকে মামলাটির প্রধান আসামি পৌর কাউন্সিলর হাসানুজ্জামান খান রুনুসহ আটজন আসামিকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, গত ২৮ মে দুপুরে জামালপুর সদর সাবরেজিস্ট্রার কার্যালয় প্রাঙ্গণে জাল কাগজপত্রের মাধ্যমে জমির দলিল নিবন্ধনের তথ্য সংগ্রহ করতে গেলে সাংবাদিক মোস্তফা মনজুর ওপর সন্ত্রাসী হামলা হয়। ওইদিন রাতে মোস্তফা মনজু বাদী হয়ে পৌর কাউন্সিলর হাসানুজ্জামান খান রুনুসহ নয়জনকে আসামি করে জামালপুর সদর থানায় মামলা দায়ের করেন। একজন সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় সাংবাদিকসহ জামালপুরের বিভিন্ন মহলে তীব্র ক্ষোভ দেখা দেয়। হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জামালপুর প্রেসক্লাবসহ সারা জেলায় কর্মরত সাংবাদিকরা ধারাবাহিক আন্দোলন প্রতিবাদ কর্মসূচি পালন করে আসছেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী

জামালপুরে পৌর কাউন্সিলর হাসানুজ্জামানসহ আট আসামি কারাগারে

আপডেট সময় ০৬:৫৪:৫৮ অপরাহ্ন, বুধবার, ১২ জুন ২০১৯