ঢাকা ০৭:০৩ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢামেক হাসপাতালকে মানবিক নেতৃত্বের নতুন প্রতিষ্ঠান হিসেবে গড়ার আহ্বান ডা. জুবাইদা রহমানের দেশের ইতিহাসে সর্বোচ্চ পরিমাণের খাদ্যশস্যের মজুত রয়েছে : খাদ্য প্রতিমন্ত্রী জলাবদ্ধতা নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ নেয়া হবে : ওয়ারেছ আলী মামুন ইসলামপুরে এমপি’র গাড়ি ভাংচুর, প্রতিবাদে বিক্ষোভ মেয়র পদে নির্বাচন করতে আগ্রহী ফিরোজ মিয়া’র উঠান বৈঠক সারাদেশে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় ১১ জুলাই এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত রাজনীতি ভোগের জন্য নয়, এটি জনগণের ভাগ্য পরিবর্তনের মাধ্যম : তথ্যমন্ত্রী নিখোঁজ শিশু সাদের সন্ধানের দাবিতে মানববন্ধন বকশীগঞ্জে বসতঘর লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

সরিষাবাড়ীতে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু

মমিনুল ইসলাম কিসমত, সরিষাবাড়ী ॥
জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় বজ্রপাতে মো. সাইফুল ইসলাম (৩৫) নামের এক কৃষক মারা গেছেন। ৩১ জুলাই দুপুরে উপজেলার ভাটারা ইউনিয়নের ভেবলা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত কৃষক সাইফুল ইসলাম একই গ্রামের মৃত মোজাম্মেল হকের ছেলে।

গ্রামবাসী সূত্রে জানা গেছে, সরিষাবাড়ী উপজেলার ভাটারা ইউনিয়নের ভেবলা গ্রামের কৃষক মো. সাইফুল ইসলাম ৩১ জুলাই দুপুরে তার বাড়ির পাশের ক্ষেতে কৃষিকাজ করছিলেন। বেলা পৌনে দু’টার দিকে বৃষ্টির সময় তার ওপর বজ্রাঘাত হলে তিনি গুরুতর অসুস্থ হন। তার স্বজনরা দ্রুত তাকে সেখান থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মো. সাহেদুর রহমান তাকে মৃত ঘোষণা করেন।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল ইসলাম খান বাংলার চিঠি ডটকমকে বলেন, ‘ভাটারায় বজ্রপাতে মারা যাওয়া কৃষকের নাম মো. সাইফুল ইসলাম। এ ঘটনার পর সেখানে পুলিশ পাঠানো হয়েছে।’

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঢামেক হাসপাতালকে মানবিক নেতৃত্বের নতুন প্রতিষ্ঠান হিসেবে গড়ার আহ্বান ডা. জুবাইদা রহমানের

সরিষাবাড়ীতে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু

আপডেট সময় ০৯:৩৬:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ জুলাই ২০১৮