ঢাকা ০২:৪২ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর ইউপি নির্বাচন সুষ্ঠু করতে ৫৫ দলের সঙ্গে সংলাপে বসছে ইসি জামালপুর যৌনপল্লীতে যৌনকর্মীদের জরায়ুমুখ ক্যানসার এবং ব্রেস্ট ক্যানসার স্ক্রিনিং সেবা পলাতক শেখ হাসিনা ফেরত আসবে না : ওয়ারেছ আলী মামুন জামালপুর জেলার শ্রেষ্ঠ তদন্ত কেন্দ্র তারাকান্দি, সম্মাননা পেলেন ইনচার্জ মনিরুল নৈরাজ্যের প্রতিবাদে পোগলদিঘায় বিএনপির বিক্ষোভ মিছিল মরহুম জাহেদ আলী চৌধুরী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত বকশীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি নতুন গঠিত মাদারগঞ্জে ইটভাটায় অভিযান, তিন প্রতিষ্ঠানকে জরিমানা সরিষাবাড়ীতে বিএনপিনেতা পলাশের অর্থায়নে কাঠের সাঁকো নির্মাণ

বকশীগঞ্জে ন্যাশনাল সার্ভিস কর্মীদের মানববন্ধন

চাকরি জাতীয়করণের দাবিতে বকশীগঞ্জে ন্যাশনাল সার্ভিস কর্মীদের মানববন্ধন। ছবি : বাংলারচিঠি ডটকম

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠি ডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় চাকরি জাতীয়করণের দাবিতে ন্যাশনাল সার্ভিস কর্মীরা মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন। ১৮ মার্চ উপজেলা প্রেসক্লাবের সামনে বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত এ মানববন্ধনে প্রায় ৫ শতাধিক ন্যাশনাল সার্ভিস কর্মী অংশ নেন।

মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন বকশীগঞ্জ উপজেলা ন্যাশনাল সার্ভিস উন্নয়ন ঐক্য পরিষদের সভাপতি হাসানুজ্জামান সজিব, সাধারণ সম্পাদক গাজী শামীম, সাংগঠনিক সম্পাদক রাকিবিল্লাহ, সুমন মিয়া প্রমুখ।

বর্তমান প্রধানমন্ত্রী জনবান্ধব অ্যাখ্যা দিয়ে বক্তারা বলেন, আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব সময় সংখ্যা গরিষ্ঠদের পক্ষে ছিলেন। তিনি সব সময় যৌক্তিক দাবি মেনে নিয়েছেন। তাই আশা করি আমাদের দাবিও মেনে নিয়ে ন্যাশনাল সার্ভিস কর্মীদের চাকরি জাতীয়করণ করা হবে। এ জন্য তারা সরাসরি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন। তারা অবিলম্বে চাকরি জাতীয়করণের দাবি জানান।

মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেন ন্যাশনাল সার্ভিস কর্মীরা।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

বকশীগঞ্জে ন্যাশনাল সার্ভিস কর্মীদের মানববন্ধন

আপডেট সময় ০৬:৫১:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৮ মার্চ ২০১৯